HC Declines CBI Investigation on Yuva Bharati Case
Bengal Liberty: যুবভারতীতে মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই ঘটনায় জনস্বার্থ মামলার শুনানিতে সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিল হাই কোর্ট। ঘটনার তদন্তে পুলিশের কাজে হস্তক্ষেপ করতে নারাজ হাই কোর্ট। সোমবার এই সংক্রান্ত শুনানিতে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ ১৭ পাতার রায়ে স্পষ্ট জানিয়েছে, তদন্তের প্রাথমিক পর্যায়ে হাই কোর্ট এই তদন্তে হস্তক্ষেপ করছে না। মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ ফেব্রুয়ারি (HC Declines CBI Investigation on Yuva Bharati Case)।
গত ১৩ ই ডিসেম্বর শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দর্শকদের অভিযোগ, যুবভারতীতে ঢোকার পর থেকেই মেসিকে ঘিরে ছিলেন ভিআইপিরা। যে কারণে মেসিকে দেখতে পাননি দর্শকরা। ক্ষোভে দর্শকরা ভাঙচুর চালায় স্টেডিয়ামে। ঘটনার পরই গ্রেফতার করা হয় মূল আয়োজক শতদ্রু দত্তকে।
যুবভারতী কাণ্ডের প্রশাসনিক গাফিলতি খুঁজতে গিয়ে ইতিমধ্যেই প্রশাসনের একাধিক কর্তাদের শোকজ করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি (DG) রাজীব কুমার, বিধাননগরের পুলিশ কমিশনার এবং রাজ্যের ক্রীড়া সচিবের মতো শীর্ষ আধিকারিকদের কাছে ঘটনার ব্যাখ্যা চেয়ে আগেই শোকজ নোটিশ পাঠানো হয়েছিল ৷ যুবভারতীতে লিওনেল মেসির ঘটনার তদন্তে রাজ্যের দক্ষ আইপিএসদের নিয়ে তৈরি হয় সিট (HC Declines CBI Investigation on Yuva Bharati Case)।
নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ শুভেন্দু (Yuva Bharati incident)
সিট গঠন হওয়ার পরই এই সিটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই তদন্ত সিবিআইকে দিয়ে করানোর দাবি তুলে শুভেন্দু অধিকারী সহ কয়েকজন জনস্বার্থ মামলা দায়ের করে। তবে এদিন জনস্বার্থ মামলার শুনানিতে সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিল হাই কোর্ট। পর্যবেক্ষণে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেন জানান, আইন মেনে সিট গঠন করা হয়েছে। পুলিশের কাজ তদন্ত করা, সেই কাজ চলছে (HC Declines CBI Investigation on Yuva Bharati Case)।
