Modi Purulia Rally
Bengal Liberty, ১৯ এপ্রিল :
বিষ্ণুপুরের সভা শেষ করেই রবিবার পুরুলিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi Purulia Rally)। জেলার বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভা থেকে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বাংলায় ‘পরিবর্তনের ডাক’ জোরালো করলেন। মোদির বক্তব্য, রাজ্যে বদলের হাওয়া বইতে শুরু করেছে, আর সেই পরিবর্তনের পথেই ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমে পুরুলিয়া সহ সমগ্র বাংলার উন্নয়নের নতুন দিগন্ত খুলবে (Modi Purulia Rally)।

ডাবল ইঞ্জিন সরকারেই উন্নয়নের দাবি (Modi Purulia Rally)
রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন পুরুলিয়ার সভা থেকে বড় দাবি করেন। তাঁর কথায়, “আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ৪ মে-র পর এই রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী হওয়া নিশ্চিত।” শুধু রাজনৈতিক ভবিষ্যদ্বাণী নয়, এর সঙ্গে উন্নয়নের প্রশ্নও জুড়ে দেন তিনি। মোদির দাবি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, দুজনেই বিজেপির হলে পুরুলিয়া সহ গোটা বাংলার উন্নয়নের গতি দ্বিগুণ হবে। সেই কারণেই রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজনীয়তা ফের জোর দিয়ে তুলে ধরেন তিনি।
West Bengal News: সান গ্রুপের কর্ণধারকে আর্থিক তছরুপের মামলায় আটক করল ইডি@JoyKamdar @bengalliberty @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #Sungroup #EDRaid #joykamdar #westbengalnews #westbengal #bengalliberty pic.twitter.com/ssmTqa1k1R
— Bengal Liberty (@bengalliberty1) April 19, 2026
কেন্দ্রীয় প্রকল্প আটকে দেওয়ার অভিযোগ (Modi Purulia Rally)
পুরুলিয়ার সভা থেকে কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে বাধা দেওয়ার অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, উন্নয়নবিরোধী মনোভাবের কারণেই রেলের হাজার হাজার কোটির প্রকল্প আটকে রয়েছে। পাশাপাশি ‘সিন্ডিকেট রাজ’ ও কাটমানির বিরুদ্ধে সরব হয়ে মোদি বলেন, এই পরিস্থিতি বদলাতে হলে রাজনৈতিক পরিবর্তন জরুরি। বিজেপিকে আরও শক্তিশালী করার ডাক দিয়ে তিনি বলেন, পুরুলিয়া যেহেতু বিজেপিকে সাংসদ দিয়েছে, এবার বিধায়ক ও মুখ্যমন্ত্রীও বিজেপির হওয়া প্রয়োজন। তাঁর অভিযোগ, কাটমানি ও দুর্নীতির পরিবেশের জেরেই রাজ্যে নতুন শিল্প আসতে বাধার মুখে পড়ছে।

নিয়োগ দুর্নীতি ও বেকারত্ব প্রসঙ্গে তৃণমূলকে তোপ (Modi Purulia Rally)
কর্মসংস্থান সংকট ও নিয়োগ দুর্নীতিকে সামনে রেখে পুরুলিয়ার সভা থেকে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান বেকারত্বের জন্য দায়ী তৃণমূলের ‘জঙ্গলরাজ’ এবং দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা। শিক্ষকদের নিয়োগে দুর্নীতির প্রসঙ্গ টেনে মোদি দাবি করেন, চাকরির নামে হাজার হাজার যুবক-যুবতীর ভবিষ্যৎ নষ্ট করা হয়েছে। একইসঙ্গে কাটমানি সংস্কৃতি ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে সরব হয়ে তিনি স্পষ্ট বার্তা দেন, বাংলায় এই দুর্নীতির চক্র আর চলতে দেওয়া হবে না। তাঁর কথায়, পরিবর্তনের মাধ্যমেই কর্মসংস্থান ও স্বচ্ছ প্রশাসনের পথ খুলবে।
