Haragabinda chandan das murder case:
Bengal Liberty: কিছু ক্ষণের মধ্যেই হরগোবিন্দ ও চন্দন দাস খুনের মামলায় দোষী সাব্যস্ত ১৩ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করতে চলেছে আদালত । সোমবার জঙ্গিপুর সাব-ডিভিশনাল কোর্টের বিচারক অমিতাভ মুখোপাধ্যায় এই মামলার রায় ঘোষণা করেন। দোষী সাব্যস্তদের সাজা কী হবে, তা মঙ্গলবার ঘোষণা করবে আদালত (haraganda chandan das murder case)।
উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকায় নতুন ওয়াকফ আইন বিরোধী আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠে। সেই সময়ই এক দল দুষ্কৃতীদের হাতে নির্মমভাবে খুন হন ৭২ বছরের হরগোবিন্দ দাস এবং তাঁর ৪০ বছরের ছেলে চন্দন দাস। ওই সাম্প্রদায়িক হিংসায় আরও একজনের মৃত্যু হয়েছিল।

তদন্তে উঠে আসে (Haragabinda chandan das murder case)
এই ঘটনার তদন্তে মুর্শিদাবাদ জেলা পুলিশ সিট গঠন করে। তদন্তের পর জানা যায়, অভিযুক্তরা হরগোবিন্দ দাসের বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে। এরপর বাবা ও ছেলেকে জোর করে রাস্তায় টেনে বের করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় (haraganda chandan das murder case)।
৯৮৩ পাতার চার্জশিটে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরে পুলিশ। দোষী সাব্যস্তরা হলেন— দিলদার নাদাব, আসমাউল নাদাব, ইনজামুল হক, জিয়াউল হক, ফেখারুল শেখ, আজফারুল শেখ, মুনিরুল শেখ, ইকবাল শেখ, নুরুল শেখ, সাবা করিম, হজরত শেখ, আকবর আলি এবং ইউসুফ শেখ।
আইন বিশেষজ্ঞদের মতে, যেসব ধারায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়েছে, তার মধ্যে দু’টি ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে Haragabinda chandan das murder case।
