beck bagan
Bengal Liberty: বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে ধুন্ধুমার পরিস্থিতি! বাংলাদেশে সনাতন ধর্মালম্বীদের উপর অত্যাচারের ঘটনায় বিক্ষোভ প্রদর্শন করেন সংঘ পরিবারের একাধিক হিন্দু সংগঠন। সূত্রের খবর, বাংলাদেশ উপদূতাবাসে স্মারকলিপি জমা দেওয়ার কথা রয়েছে (Beckbagan)।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ, (Beckbagan)
দফায় দফায় মহিলা বিক্ষোভকারীদের উপর লাঠি চার্জ করে পুলিশ। এদিন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থলে।
জানা গিয়েছে, আজ শিয়ালদহ থেকে মিছিল করে বেকবাগান পৌঁছায় হিন্দু জাগরণ মঞ্চের আন্দোলনকারীরা। সেখানেই এত কাণ্ড ঘটে। একধিক মানুষের অসুস্থতার খবর মিলেছে।
হিন্দুদের ওপর অত্যাচার মানব না এই দাবিকে সামনে রেখে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পরিস্থিতি তপ্ত হয়ে ওঠায় বিজেপি নেতৃত্বও পৌঁছেছেন ঘটনাস্থলে। সঙ্ঘ পরিবারের একাধিক সংগঠন এবং বিজেপি কর্মীদের জমায়েত এখনও সেই রাস্তার উপরে রয়েছে (Beckbagan)।
