Cigarette at ₹72
Bengal Liberty: সকালের চায়ের সাথে একটা সিগারেট। অফিসের চাপের মাঝে ব্রেক নিয়ে বারান্দায় দাঁড়িয়ে টান। অনেকের জীবনেই এটা শুধু নেশা নয় রুটিন, আরাম, স্ট্রেস অফ করার ছোট্ট দরজা। কিন্তু সেই দরজাটা এবার হয়তো ধীরে ধীরে বন্ধ হওয়ার পথে। কারণ নতুন আবগারি বিল কার্যকর হলে সিগারেটের দাম লাফিয়ে পৌঁছতে পারে প্রতি প্রায় ৭২ টাকায়!
কেন্দ্রীয় আবগারি সংশোধনী বিল ২০২৫(Central Excise Amendment Bill, 2025) কার্যকর হলে সিগারেট থেকে শুরু করে সিগার, হুক্কা, জর্দা, chewing tobacco সব কিছুর দামই বাড়বে আগের তুলনায় বহু গুণ।অর্থাৎ অভ্যাস আগের মতো চালিয়ে যেতে হলে পকেটে টান অনিবার্য।
কিন্তু আসল প্রশ্ন এখানেই—দাম বাড়লে কি সত্যিই ধূমপান কমবে? না কি অভ্যাস বজায় রাখতে নতুন পথ খুঁজে নেবে মানুষ?
সোশ্যাল মাধ্যমে ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে। কেউ লিখছেন—”হয়তো এই সুযোগেই ছাড়তে পারব।” আবার কেউ ঠাট্টা করে বলছেন—”বাতাসেই বাঁচব!” কিন্তু একাংশ বাস্তব আশঙ্কা তুলছেন—দাম বেড়ে গেলে বেআইনি বাজার মাথা তুলতে পারে, যার ক্ষতি আরও ভয়ংকর। চিকিৎসকরাও বলেন—তামাক মানে ধীরে ধীরে শরীরের ক্ষয়, নিঃশ্বাসের ক্লান্তি, ত্বকের প্রাণহীনতা; জীবনের আনন্দটা যেন ধোঁয়ার সঙ্গে উড়ে যায়।
কীভাবে ছাড়বেন সিগারেট? (Cigarette)
কিন্তু প্রশ্নটা হল চাইলে কীভাবে ছাড়া যায় সিগারেট?নেশা ত্যাগ তো জোর করে হয় না। হয় অভ্যাস বদলায়, নয় বিকল্প(substitution) তৈরি হয়। তাই বিশেষজ্ঞরা বলছেন অকস্মাৎ নয়, ধীরে-ধীরে।
প্রতিদিন ১টা কম, ৭ দিনের নিয়ম
যদি দিনে ৬টা খান, এগিয়ে আসুন ৫-৪-৩ করে কমানোর খেলায়। যখন থেকে টানার ইচ্ছা হয়, সে মুহূর্তটা ৫ মিনিট পিছিয়ে দিন। বেশিরভাগ ক্রেভিং ৫ মিনিটেই হারায়।
নিকোটিনের বদলে মুখে বাদামজাতীয় কিছু দিন
নিজের সঙ্গে রাখুন চিনাবাদাম ,কুমড়োর বীজ,মিছরি/খেজুর ,লবঙ্গ বা মৌরী। এর ফলে জিভ শান্ত হয়, নেশার আকর্ষণ কমে।
ধোঁয়ার বদলে পান করুন মশলা জল
আদা-তুলসী-দারুচিনি ভেজানো উষ্ণ জল দিয়ে শুরু করুন সকাল।এতে নেশার টান যেমন কমবে ঠিক তেমন
হজম, ত্বক, শরীরকেও ভালো রাখে
স্ট্রেস হলে সিগারেট নয়, হাঁটা প্র্যাকটিস করুন
৫ মিনিট বারান্দায় গিয়ে সিগারেট টানার বদলে ১০ মিনিট হাঁটুন। রক্তে অক্সিজেন বাড়ে, মাথা পরিষ্কার হয়।
২১ দিন ধরে নিজের নতুন অভ্যাস তৈরী করুন
গবেষণা বলে অভ্যাস বদলাতে ২১ দিন লাগে। তাই একুশ দিন টানা এই অভ্যাস রাখলে সিগারেটের নেশা সম্পুর্ণ রূপে চলে যাবে এমনটাই জানাচ্ছে বিশেষজ্ঞরা।
৭২ টাকা খরচ করে নিজেকে অসুস্থ রাখবেন, নাকি ৭২ টাকা বাঁচিয়ে নিজের ফুসফুস, শক্তি, চেহারা আর আয়ু বাড়াবেন? সিদ্ধান্ত আপনার।
