Army tightens security in Jammu
Bengal Liberty: জম্মু-কাশ্মীরের বরফঢাকা পাহাড়ে এবারও জঙ্গি দমনে কড়া ভূমিকা ভারতীয় সেনার (Indian Army)। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে, বর্তমানে জম্মু অঞ্চলে সক্রিয় রয়েছে ৩০’রও বেশি পাকিস্তানি জঙ্গি। শীতের কঠিনতম সময় চিল্লাই কালাঁ (কাশ্মীরের ৪০ দিনের চরম শীতের সময়) চলছে বটে, তবে অভিযান থমকে নেই বরং গতি বেড়েছে (Jammu)।
সূত্রের খবর, লাগাতার চেপে ধরায় জঙ্গিরা কিশতওয়ার ও ডোডার উঁচু, দুর্গম পাহাড়ি এলাকায় সরে গেছে। যেখানে সাধারণ মানুষের আনাগোনা কম, নজর এড়ানোর সুবর্ণ সুযোগ। শীতকালে জঙ্গিরা সাধারণত লুকিয়ে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করে। কিন্তু এ বার সেনা সে সুযোগ ছাড়ছে না।
হাই-অ্যালার্ট, কড়া টহল (Jammu)
ডিসেম্বর ২১ থেকে সেনা উচ্চভূমি ও বরফে ঢাকা এলাকায় ফরোয়ার্ড উইন্টার বেস ও নজরদারি পোস্ট দাঁড়ফ্র করিয়েছে। টহল চলছে রিজলাইন থেকে গভীর বনাঞ্চল সব জায়গায়। লক্ষ্য একটাই—জঙ্গির গতিবিধি ঠেকানো, সাপ্লাই লাইন কেটে দেওয়া, গ্রামাঞ্চলে নামার পথ বন্ধ (Jammu)।
এই অপারেশনে একসঙ্গে কাজ করছে Army, J&K Police, CRPF, SOG ও Village Defence Guards।
রিপোর্ট বলছে, পর্যাপ্ত সমর্থন না পেয়ে জঙ্গিরা গ্রামে খাবার-আশ্রয়ের চাপ দেওয়ার চেষ্টা করছে। তবে কড়া নজরদারিতে খুব একটা সুবিধা মিলছে না। এখন সেনার হাতে শক্ত হাতিয়ার যেমন ড্রোন নজরদারি(Drone), থার্মাল ইমেজার, গ্রাউন্ড সেন্সর , বরফের ওপরও চোখ খোলা।
অফিশিয়াল বক্তব্য স্পষ্ট—“এই শীতেই পরিষ্কার বার্তা পাকিস্তান পৃষ্ঠপোষক জঙ্গিবাদের ঠাঁই আর নয়।” বাধা হয়ে দাঁড়াচ্ছে না ঠান্ডা, বরং জঙ্গিরাই জমে যাচ্ছে চাপে।
