Sudeshna Roy
Bengal Liberty: শান্তিনিকেতন সফরের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন পরিচালক সুদেষ্ণা রায় (Sudeshna roy)। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। জানা গেছে, ফুড পয়জনিং (Food poisoning)-এর জেরেই তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে।

ঠিক কী হয়েছিল (Sudeshna roy)?
পরিচালক সুদেষ্ণা রায়ের শুভাকাঙ্খী পরিচালকে অভিজিৎ গুহ এর সাথে যোগাযোগ করলে । তিনি জানান, “পরশু রাতেই সুদেষ্ণা রায় অসুস্থ বোধ করছিলেন। শনিবার সকালেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শীঘ্রই আইসিইউ (ICU) থেকে জেনারেল বেডে স্থানান্তর করা হবে।”
চিকিৎসক সূত্রে জানা গেছে, রক্তে শর্করার মাত্রা (blood sugar level) বেশি থাকার কারণে ক্রিয়েটিনিন (creatinine)-এর মাত্রাও বেড়ে গিয়েছিল। তাই তাকে প্রথমে আইসিইউতে রাখা হয়। বিশেষজ্ঞরা বলছেন, শান্তিনিকেতন থেকে ফেরার পরই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে পরিচালক। পরিবার ও সহকর্মীরা তার স্বাস্থ্যের দিকে নজর রাখছেন।
চলচ্চিত্র মহল এবং সহকর্মীরা দ্রুত সেরে ওঠার জন্য শুভকামনা জানাচ্ছেন। এদিকে, সুদেষ্ণা রায়ের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য চিকিৎসা অব্যাহত রয়েছে।
