Panoramic Night Train
Bengal Liberty: রাতের আকাশে ছড়িয়ে থাকা নর্দার্ন লাইটস (Aurora Borealis), তার সঙ্গে বরফে ঢাকা অন্ধকার প্রকৃতি সেই স্বর্গীয় দৃশ্য এবার দেখা যাবে ট্রেনে বসেই। বিশ্বের প্রথম প্যানোরামিক নাইট ট্রেন (Panoramic Night Train) চালু হলো নরওয়েতে(Norway), যেখানে সম্পূর্ণ কাচে ঘেরা কোচের ভেতর থেকেই যাত্রীরা দেখতে পারবেন চারদিকের অপূর্ব শীতকালীন রাত।
কবে থেকে চলবে এই ট্রেন? Panoramic Night Train
অক্টোবর থেকে মার্চ(October to March), অর্থাৎ নরওয়ের শীতের মাসগুলোতেই চলবে এই বিশেষ নাইট সার্ভিস। কারণ এই সময়েই আকাশ জুড়ে দেখা যায় আলো-ছায়ার সবচেয়ে উজ্জ্বল ম্যাজিক— নর্দার্ন লাইটস(Northern Lights spectacle)।ট্রেনটি চলবে শুধুমাত্র রাতে, যাতে অন্ধকার প্রাকৃতিক সৌন্দর্য ও আলোর খেলা ভ্রমণকারীরা পুরোপুরি উপভোগ করতে পারেন।
ট্রেনের বিশেষত্ব কী? Panoramic Night Train
– ছাদ থেকে দেয়াল, পুরো কোচ কাঁচের ফলকে তৈরি(glass dome/coaches)।
– ট্রেনের ভিতরে থাকবে উষ্ণ পরিবেশ, বাইরে হাড়কাঁপানো ঠান্ডা থাকলেও।
– পর্যটকদের আকাশ দেখতে সাহায্য করার জন্য অভ্যন্তরীণ আলো কমিয়ে রাখা হবে (interior lighting dimmed for optimal sky viewing)।
– চারদিকের দৃশ্য প্যানোরামিক ভিউতে (360° panoramic view) চোখে ধরা দেবে।
কেন এত আলাদা এই অভিজ্ঞতা? Panoramic Night Train
বরফে ঢাকা রাত, নিশ্চুপ পাহাড়, আর ঠিক মাথার ওপর নৃত্যরত সবুজ বেগুনি আলো এই দৃশ্য দেখতে পৃথিবীর নানা দেশ থেকে পর্যটকরা যান নরওয়েতে। এবার সেই আলোর খেলা দেখা যাবে ট্রেনে বসে। ঘুম ভাঙিয়ে রাখা সৌন্দর্য, যা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন।
পর্যটন দুনিয়ার দাবি এই Panoramic Night Train নরওয়ের শীতকালীন ট্রাভেলকে নতুন মাত্রা দেবে।
