PM warns against excessive antibiotic use
দেশে বাড়তে থাকা অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । রবিবার বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি জানান, চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের ওষুধ গ্রহণ ভবিষ্যতে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাঁর বক্তব্য অনুযায়ী, ভুলভাবে বা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক( Antibiotic) নেওয়ার ফলে অনেক জীবাণু ও সংক্রমণ আর আগের মতো ওষুধে কিউরেবল (Curable) হচ্ছে না। যা ভারতের জন্য একটি বড়সড় বিপদ সংকেত।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, (Narendra Modi)
ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ (ICMR)-এর সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে নিউমোনিয়া, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) সহ একাধিক সাধারণ রোগে ব্যবহৃত বহু অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারাচ্ছে। তিনি জানান, সামান্য জ্বর বা সর্দি-কাশির মতো উপসর্গ দেখলেই অনেকেই নিজে সিদ্ধান্ত নিয়ে অ্যান্টিবায়োটিক (Antibiotics) গ্রহণ করছেন। এই অভ্যাস নিয়ন্ত্রণ না করা গেলে আগামী দিনে চিকিৎসা কার্যক্রমই সংকটে পড়তে পারে।
মোদির ভাষায়, “অ্যান্টিবায়োটিক কোনও সাধারণ পেইনকিলার নয়। চিকিৎসকের দেয়া ডোজ ও সময়সীমা মেনে চলাই একমাত্র সঠিক পথ”। তিনি সতর্ক করেন, অসচেতনভাবে অ্যান্টিবায়োটিক সেবনের ফলে জীবাণু ধীরে ধীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, যার ফলে চিকিৎসা আরও জটিল হয়ে পড়ে।
দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, আত্মনির্ভরভাবে ওষুধ খাওয়ার অভ্যাস পরিত্যাগ করতে হবে। সব অসুস্থতায় অ্যান্টিবায়োটিক সমাধান এই ধারণা ভাঙা জরুরি, নইলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স (Antibiotics Registance) আগামী প্রজন্মের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।
