Tollywood moves cyber cell over online abuse
Tollywood moves cyber cell over online abuse

Tollywood Industry: সাইবার হেনস্থার বিরুদ্ধে একজোট টলিউড, লালবাজারে প্রশাসনের দ্বারস্থ শিল্পীমহল

Bengal liberty: শুক্রবার, ২০২৬ সালের দ্বিতীয় দিনে কলকাতার লালবাজারে (lalbazare) গিয়ে অভিযোগ জানালেন টলিউডের একাধিক প্রথম সারির অভিনেতা, পরিচালক ও প্রযোজক (Tollywood Industry)।

কে কে ছিলেন এই লিস্টে? (Tollywood Industry)

স্ক্রিনিং কমিটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, অনলাইনে চলা উদ্দেশ্যপ্রণোদিত হেনস্থা আর উপেক্ষা করা হবে না। সেই সিদ্ধান্ত অনুযায়ীই এ দিন সাইবার সেলের দফতরে উপস্থিত হন স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত (Piya Sengupta), ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস(Swarup Biswas)-সহ টলিউডের বিশিষ্ট প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে ছিলেন সৃজিৎ মুখোপাধ্যায়(Srijit Mukherjee), যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta), আবীর চট্টোপাধ্যায় (Abir Chattopadhyay), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), শ্রীকান্ত মোহতা (Srikant Mohata), নিসপাল সিং রানে (Nispal Singh), রানা সরকার (Rana Sarkar), শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shibaprasad Mukherjee), নীলরতন দত্ত (Neelratan dutta)-সহ আরও অনেকে (Tollywood Industry) ।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন সকলে? (Tollywood Industry)

লালবাজারে ঢোকার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বরূপ বিশ্বাস জানান, অনৈতিক ভাবে শিল্পীদের ভাবমূর্তি নষ্ট করা, কুৎসা রটানো এবং ভয় দেখানোর বিরুদ্ধে এবার আইনি পথে হাঁটলেন তাঁরা। তিনি বলেন, “এই প্রবণতা শুধু ব্যক্তি নয়, গোটা ইন্ডাস্ট্রিকেই ক্ষতিগ্রস্ত করছে”।

এছাড়াও অভিযোগ পত্র দায়ের হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে ইচ্ছাকৃত ভাবে ছবির রেটিং কমানো, বিকৃত ছবি ও ভুয়ো তথ্য ছড়ানো, সংগঠিত ট্রোলিংয়ের মতো কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োজন।
বৈঠক শেষে পিয়া সেনগুপ্ত ও স্বরূপ বিশ্বাস জানান, নগরপাল ও সাইবার সেলের শীর্ষ আধিকারিকেরা বিষয়টি গুরুত্ব সহকারে শুনেছেন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।

টলিউডের মতে, এই পদক্ষেপ শুধু প্রতিবাদ নয়, ভবিষ্যতে সুস্থ ও নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরির দিকেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে (Tollywood Industry)।

 

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury