mamata vs subhendu
mamata vs subhendu

subhendu vs mamata: মমতার ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে বড় পদক্ষেপ শুভেন্দুর, পাঠালেন আইনি নোটিশ

Bengal Liberty: মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু (subhendu vs mamata) । এক্স হ্যান্ডেলে তিনি জানান, ইডি (ED) তদন্ত থেকে জনমানসের নজর ঘোরানোর জন্য মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার ভিত্তিহীন অভিযোগ তুলছেন। সেইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম জড়ানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দুর কথায়, কোনওরকম প্রমাণ ছাড়াই প্রকাশ্যে ব্যক্তিগত আক্রমণ ও অসম্মানজনক মন্তব্য করা হয়েছে তাঁকে নিয়ে, যা শুধু তাঁর ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করেনি। বরং জনমানসের মধ্যে তাঁর ভাবমূর্তিতে আঘাত হেনেছে।

৭২ ঘণ্টার মধ্যে সমস্ত অভিযোগের প্রমাণ দিতে হবে মুখ্যমন্ত্রীকে (subhendu vs mamata)

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা তাঁর আইনজীবীর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। ওই নোটিশে উল্লেখ রয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সমস্ত অভিযোগের প্রমাণ দিতে হবে মুখ্যমন্ত্রীকে। নচেৎ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি সহ দেওয়ানি ও ফৌজদারি উভয় ধরনের মামলা দায়ের করা হবে (subhendu vs mamata)।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury