Madhyamik admit card SIR
Madhyamik admit card SIR

SIR হিয়ারিংয়ে (Madhyamik admit card SIR) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাতিল, নথি সংকটে বহু ভোটার

ভোটার তালিকার Special Intensive Revision (SIR) প্রক্রিয়া ঘিরে পশ্চিমবঙ্গে বিতর্ক ও বিভ্রান্তি যেন থামছেই না। এর মধ্যেই নতুন করে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল জাতীয় নির্বাচন কমিশন। কমিশন স্পষ্ট জানান মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর SIR-এর (Madhyamik admit card SIR) ক্ষেত্রে কোনও বৈধ নথি হিসেবে গণ্য হবে না।

Madhyamik admit card SIR
Madhyamik admit card SIR

SIR এর পদ্ধতি থেকে বাদ মার্কশিট (Madhyamik admit card SIR)

এতদিন পর্যন্ত SIR(Madhyamik admit card SIR) প্রক্রিয়ায় জন্মতারিখের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হচ্ছিল। কারণ, ওই নথিতে জন্মতারিখ উল্লেখ থাকে। এমনকি যাঁরা মাধ্যমিক পরীক্ষায় বসেননি বা মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তাঁরাও জন্মতারিখের প্রমাণ হিসেবে এই অ্যাডমিট কার্ড জমা দিতে পারতেন। এই যুক্তিতেই রাজ্যের CEO দফতরের তরফে বিষয়টি অনুমোদনের আবেদন জানানো হয়েছিল নির্বাচন কমিশনের কাছে।

কিন্তু জাতীয় নির্বাচন কমিশন সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে। কমিশনের বক্তব্য, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কোনওভাবেই জন্মতারিখের নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে ধরা হবে না। কমিশনের আশঙ্কা, এই নথি গ্রহণ করলে ভবিষ্যতে ভোটার তালিকায় গরমিল ও বিভ্রান্তি তৈরি হতে পারে। এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ ইতিমধ্যেই বহু নাগরিক SIR (Madhyamik admit card SIR) প্রক্রিয়ায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে জমা দিয়েছেন। হঠাৎ করে সেই নথির বৈধতা বাতিল হওয়ায় তাঁদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।

এর পাশাপাশি, BLO App ও Voters Portal-এ আচমকাই নতুন কিছু ফিচার চালু হওয়াতেও বিভ্রান্তি বেড়েছে। সম্প্রতি ভোটাররা জানতে পারছেন, তাঁদের নামে কোনও শুনানি নোটিস জারি হয়েছে কি না। পাশাপাশি BLO App-এ নতুন একটি অপশন যোগ করা হয়েছে—‘Documents uploaded by citizen against hearing’। কিন্তু এই নতুন অপশন কীভাবে ব্যবহার করতে হবে, BLO বা ERO-দের ঠিক কী ভূমিকা থাকবে, আদৌ শুনানিতে উপস্থিত থাকতে হবে কি না এই সমস্ত বিষয়ে কোনও স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি বলেই অভিযোগ। BLO-দের একাংশের বক্তব্য ,“ নতুন অপশন চালু করা হচ্ছে ঠিকই, কিন্তু কীভাবে কাজ করতে হবে তা না জানালে মাঠপর্যায়ে আরও জটিলতা বাড়বে। নির্বাচন কমিশনের উচিত প্রতিটি সিদ্ধান্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করা ।”

Madhyamik admit card SIR
Madhyamik admit card SIR

SIR হিয়ারিংয়ে (Madhyamik admit card SIR) যে নথিগুলি গ্রহণযোগ্য

১৯৮৭ সালের আগের ব্যাঙ্ক, পোস্ট অফিস বা LIC সংক্রান্ত নথি,সরকারি চাকরির আইডি কার্ড,জন্ম সার্টিফিকেট (Birth Certificate), পাসপোর্ট,মাধ্যমিক বা তার ঊর্ধ্বতন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
ফরেস্ট রাইট সার্টিফিকেট,SC / ST / OBC সার্টিফিকেট, স্থানীয় প্রশাসনের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট , NRC সংক্রান্ত নথি,পারিবারিক রেজিস্টার, জমি বা বাড়ির দলিল

তবে বাস্তব পরিস্থিতিতে এই নথিগুলির অনেকটাই সাধারণ মানুষের কাছে সহজলভ্য নয় বলেই দাবি উঠছে। মাঠপর্যায়ে কাজ করা BLO-দের একাংশের অভিযোগ, বারবার নির্দেশিকা পরিবর্তন হওয়ায় তাঁরাও নাগরিকদের সঠিক দিশা দেখাতে পারছেন না

Madhyamik admit card SIR
Madhyamik admit card SIR

সব মিলিয়ে, ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া যেখানে আরও স্বচ্ছ ও সহজ হওয়ার কথা ছিল, সেখানে বারবার নির্দেশ বদলের জেরে SIR (Madhyamik admit card SIR) এখন বিভ্রান্তির কেন্দ্রে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury