(ISF Rally Kolkata)
Bengal Liberty, কলকাতা, ২১ জানুয়ারি: ISF-এর প্রতিষ্ঠাতা দিবসে মঙ্গলবার কলকাতার ধর্মতলা(ISF Rally Kolkata) কার্যত জনসমুদ্রে পরিণত হল। সকাল থেকেই দলে দলে ISF কর্মী ও সমর্থকদের ভিড় (ISF Rally Kolkata)জমতে শুরু করে শহীদ মিনার চত্বরে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমায়েত এতটাই বাড়ে যে, নাভিশ্বাস ওঠে কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা ও আশপাশের এলাকায়।

ISF দলের মুখপাত্র নওশাদ সিদ্দিকী (ISF Rally Kolkata)
এই সভায় বক্তব্য রাখবেন Indian Secular Front-এর মুখপাত্র ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি(ISF Rally Kolkata)। শুধু কলকাতা নয়, শহরতলি ও বিভিন্ন জেলা থেকেও বিপুল সংখ্যক মানুষ এই কর্মসূচিতে যোগ দিতে হাজির হয়েছেন। কেউ ভোরবেলা, কেউ আবার আগের রাতেই রওনা দিয়ে ধর্মতলায় পৌঁছেছেন। তাঁদের একটাই কথা, “ভাইজানের বক্তব্য না শুনে ফেরা নয়।”

সংখ্যালঘুদের দাবি (ISF Rally Kolkata)
একদিকে যখন রাজ্য জুড়ে আশাকর্মীদের আন্দোলন চলছে, ঠিক সেই সময় ISF-এর এই বিশাল জমায়েত(ISF Rally Kolkata) রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ । একাধিক ইস্যুকে সামনে রেখে এই সভার ডাক দেওয়া হয়েছে। ওয়াকফ আইন বাতিলের দাবি, সরকারি শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার প্রতিবাদ, সাধারণ মানুষের অধিকার রক্ষা—সবচেয়ে বড় করে উঠে এসেছে SIR-এর বিরুদ্ধে ক্ষোভ।
ISF সূত্রে জানা গেছে, (ISF Rally Kolkata)এই সভার মূল লক্ষ্যই হল SIR-এর বিরুদ্ধে জনমত গঠন। নওশাদ সিদ্দিকির (ISF Rally Kolkata) ডাকে বিপুল সংখ্যক সংখ্যালঘু মানুষের উপস্থিতি নজর কাড়ছে। রাজনৈতিকদের মতে, এই অংশের ভোট এতদিন তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও, এদিনের জমায়েত নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

শহীদ মিনার চত্বর ছাড়াও ধর্মতলার একাধিক রাস্তায় জনসমাগমের জেরে যান চলাচল ব্যাহত হয়। তবে সভাকে কেন্দ্র করে উৎসাহ, আবেগ ও প্রত্যাশা—সব মিলিয়ে ISF-এর প্রতিষ্ঠাতা দিবস যে এবার অন্য মাত্রা পেল, তা বলাই যায়।
