Indore contaminated water
Bengal Liberty , কলকাতা – মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইনদওরে (Indore) ফের ‘বিষাক্ত’ জল (contaminated wate) পান করে অসুস্থ একাধিক মানুষ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়(Indore contaminated water)। এবার ইনদওরের মহৌ এলাকায় (Indore contaminated water) একসঙ্গে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এখনও পর্যন্ত অন্তত ২২ জনের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, দূষিত বা ‘বিষাক্ত’ জল (Indore contaminated water) পান করার পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন।

একাধিক মানুষ আক্রান্ত (Indore contaminated water)
জানা গেছে, আক্রান্তদের মধ্যে ন’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলেই আশঙ্কা। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২৫ ছাড়িয়ে যেতে পারে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকেও অসুস্থতার খবর আসছে।

এলাকায় উপস্থিত জেলাশাসক (Indore contaminated water)
বৃহস্পতিবার রাত থেকেই অসুস্থতার খবরে এলাকায় শোরগোল শুরু হয়। খবর পেয়েই তৎপর হয় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য দফতর। হাসপাতালে ভিড় জমাতে থাকেন অসুস্থরা। সকলেরই উপসর্গ প্রায় একই—বমি, ডায়েরিয়া এবং দুর্বলতা। পরিস্থিতি খতিয়ে দেখতে জেলাশাসক শিবম বর্মা নিজে হাসপাতালে যান এবং চিকিৎসায় কোনওরকম গাফিলতি না রাখতে নির্দেশ দেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল থেকেই স্বাস্থ্য দফতরের একটি বিশেষ দল ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। কোথাও অসুস্থতার খবর পেলেই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজন হলে রোগীদের হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।

কয়েকদিন আগেই ভয়াবহ ছিল পরিস্থিতি (Indore contaminated water)
উল্লেখ্য, দিন কয়েক আগেই ইনদওরের ভগীরথপুরা (Bhagirathpura, Indore) এলাকায় ‘বিষাক্ত’ জলের ভয়াবহ প্রভাব দেখা গিয়েছিল। সেখানে একটি থানার কাছে পানীয় জলের পাইপে ফাটল ধরা পড়ে। অভিযোগ, সেই পাইপলাইনের ঠিক উপরে একটি শৌচাগার নির্মাণ করা হয়েছিল। পাইপ ফেটে যাওয়ার ফলে শৌচাগারের নোংরা জল পানীয় জলের সঙ্গে মিশে যায়। এর জেরেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
ভগীরথপুরা এলাকায় ওই ঘটনার পর আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সরকারি হিসেবে সেখানে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়। যদিও স্থানীয়দের দাবি, বমি ও ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৫ জনের কাছাকাছি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আবার ইনদওরে ‘বিষাক্ত’ জলের প্রাদুর্ভাব নতুন করে উদ্বেগ বাড়াল।
