RG Kar Medical College Death
Bengal Liberty Desk, ২৩ মার্চ, কলকাতা: গত শুক্রবারের ভয়াবহ লিফট দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও উত্তপ্ত কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। আজ, সোমবার হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে এক মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গত ৪৮ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা, যা হাসপাতালের পরিষেবা ও নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে (RG Kar Medical College Death)।
মৃতের পরিবারের অভিযোগ, ট্রমা কেয়ারে রোগীকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আনা হলেও তাকে স্ট্রেচার দেওয়া হয়নি। এমনকি শৌচাগারে যাওয়ার জন্য ন্যূনতম সহযোগিতা না করে তাকে হেঁটে যেতে বাধ্য করা হয়। কিছুক্ষণ পরেই ওই রোগী শৌচাগারের কাছেই লুটিয়ে পড়েন এবং মারা যান। পরিবারের দাবি, চিকিৎসায় চরম অবহেলা ও অমানবিক আচরণের কারণেই এই মৃত্যু ঘটেছে।
কী ঘটনা (RG Kar Medical College Death)?

জানা গিয়েছে, বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিশ্বজিৎ সামন্তকে (৬০)। অবস্থা গুরুতর হওয়ায় ট্রমা কেয়ারে চিকিৎসা চলছিল তাঁর। নাক থেকে রক্তও পড়ছিল। গতকাল, রবিবার রাত থেকেই বারেবারে ড্রপও দেওয়া হয়েছিল। রাতে প্রাথমিক চিকিৎসায় রক্ত বন্ধ হয়। এরপর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়।
পরিবারের কী অভিযোগ (RG Kar Medical College Death)?
পরিবারের অভিযোগ, বিশ্বজিৎ সামন্ত শৌচালয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ওই বিল্ডিংয়ে কোনও শৌচালয় না থাকায় চিকিৎসকেরা বলেছিলেন বাইরে ‘পে অ্যান্ড ইউজ টয়েলেট’ ব্যবহার করতে। বাধ্য হয়ে সেখানেই যেতে হয়। কিন্তু একজন অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচারের ব্যবস্থা ছিল না বলেও জানিয়েছেন মৃতের স্ত্রী।
হাঁটিয়ে হাঁটিয়ে কিছুটা রাস্তা যাওয়ার পরই অসুস্থ বোধ করেন বিশ্বজিৎ সামন্ত। শৌচাগারের কাছেই লুটিয়ে পড়েন এবং মারা যান। পরিবারের দাবি, চিকিৎসায় চরম অবহেলা ও অমানবিক আচরণের কারণেই এই মৃত্যু ঘটেছে।
মৃতের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী রাস্তায় লুটিয়ে পড়লে বাইরে থাকা জওয়ানকে সাহায্যের জন্য ডেকেছিলেন কিন্তু তিনিও আসেননি। সরকারি হাসপাতালের এই অব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে পরিবার।
প্রাথমিক অনুমান, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে প্রৌঢ়ের। তবে মৃতদেহের ময়নাতদন্ত হবে এরপরই প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ (RG Kar Medical College Death)।
আরও পড়ুন-
আরজি কর দুর্ঘটনা(R G Kar Case Update): লিফ্টের স্বাস্থ্যপরীক্ষা সত্ত্বেও মৃত্যু, তদন্তে গাফিলতির চাঞ্চল্যকর তথ্য
Arrested on R G Kar Issue: আরজি কর লিফটে মৃত্যুর তদন্তভার নিল লালবাজার, গ্রেফতার ৫

অন্যদিকে, গত ২০ মার্চ লিফটে আটকে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। খুনের মামলা রুজু করে লালবাজারের হোমিসাইড শাখা তদন্ত চালাচ্ছে। পরপর দুটি মর্মান্তিক ঘটনায় হাসপাতালের প্রশাসনিক ব্যর্থতা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি এবং সাধারণ মানুষ। বর্তমানে হাসপাতাল চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
