RG Kar Hospital
Bengal Liberty, Kolkata:
ফের খবরের শিরোনামে আরজি কর(Arrested on R G Kar Issue) । এবার চার বছরের ছেলের চিকিৎসা করতে এসে মৃত্যু হল এক ব্যক্তির। নাম অরূপ বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভোরে এ ঘটনা ঘটে।
ইতিমধ্যেই আরজি করের ঘটনার তদন্তভার নিল লালবাজারের হোমিসাইড বিভাগ। গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। এদের মধ্যে মিলন কুমার দাস, মানস কুমার গুহ ও বিশ্বনাথ দাসকে গ্রেফতার করে। যাঁরা পেশায় লিফটম্যান। দুই নিরাপত্তারক্ষীও পুলিশের জালে। নাম শুভদীপ দাস ও আশরাফল রহমান। ধৃতদের শনিবার শিয়ালদা আদালতে পেশ করা হবে।

শুক্রের ভোরে ঠিক কী হয়েছিল? (Arrested on R G Kar Issue)
জানা গিয়েছে, ভোর পাঁচটা নাগাদ চার বছরের ছেলের চিকিৎসার জন্য আরজি কর হাসপাতালে আসেন অরূপ। লিফট করে ওপরে ওঠার সময় ঘটে বিপত্তি। লিফট বন্ধ হয়ে যায়। সেই লিফট শুধু অরূপই ছিলেন না। সঙ্গে তাঁর স্ত্রী ও পুত্রও ছিলেন। কিন্তু লিফট থেকে ওনারা বেরতে পারলেও আটকে পড়েন অরূপ। এমনকি, সেই লিফট উপরে না উঠে বেসমেন্টে সরাসরি ধাক্কা খায়।
এখানেই শেষ নয়। পরিবারের সদস্যরা তখন হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের দ্বারস্থ হয়েও লাভের লাভ কিছু হয়নি। অবশেষে লিফটের ভিতর থেকে নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

Mamata Banerjee: ঈদের পরেই রাস্তায় তৃণমূল! এসআইআর তালিকা ঘিরে বিস্ফোরক অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়@bengalliberty @MamataOfficial @AITCofficial @SuvenduWB @BJP4Bengal #westbengalelection2026 #westbengalpolitics #westbengalnews #westbengal #bengalliberty #election2026 pic.twitter.com/fFVz9hLkyN
— Bengal Liberty (@bengalliberty1) March 20, 2026
পরিবারের প্রশ্ন (Arrested on R G Kar Issue),
সরকারি হাসপাতালে ছিল না কোনও লিফটম্যান। কোথায় ছিল? দুর্ঘটনা ঘটার পর যখন হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হচ্ছে চাবি নিয়ে এসে উদ্ধার করুন। তখন জানানো হচ্ছে চাবি তাদের কাছে নেই।
হাসপাতালের বেহাল অবস্থার করুন পরিণতি আজ স্পষ্ট। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার টালা থানা থেকে নেয় লালবাজারের হোমিসাইড বিভাগ। শুক্রবারের ভোরে কি হয়েছিল? কেন হাসপাতালের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিল না কোনও লিফটম্যান? তা খতিয়ে দেখছেন লালবাজারের গোয়েন্দারা।
আরও পড়ুন :
RG Kar Hospital Update: লিফটে আটকে মর্মান্তিক মৃত্যু, আরজি কর কাণ্ডে গ্রেফতার ৫
