US Eases Iran Oil Sanctions
Bengal Liberty Desk, ২১ মার্চ: মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামা শুধুই কি এখন সময়ের অপেক্ষা? হঠাৎ এই কথা কেন! গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধ চরমে উঠেছে। প্রথমে আলি খামেনেইয়ের মৃত্যু তারপরই ইরানের সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলির উপর বর্বরোচিত হামলা। পিছিয়ে নেই আমেরিকা-ইজরায়েলও। তাদের তরফেও জোরদার হামলা চলছে। ইরানের রাজধানী তেহরান রীতিমতো শ্মশানে পরিণত হয়েছে। এরই মধ্যে আবার যুদ্ধে নতুন চমক – ইরানের উপর আরোপিত তেল নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার ঘোষণা করল মার্কিন ট্রেজারি। জানা গিয়েছে, আগামী ১৯ এপ্রিল পর্যন্ত এই ছাড় কার্যকর থাকবে (US Eases Iran Oil Sanctions)।
নতুন সমীকরণ (US Eases Iran Oil Sanctions)
এই বড় ঘোষণার পর একটু হলেও স্বস্তিতে ইরান, আর যুদ্ধ শেষ হওয়ার একটা হালকা ইঙ্গিতও পাওয়া গেল। ইরান ক্রুড ও রিফাইন্ড অয়েল আমেরিকার তেল বাজারে বিক্রি করার সুযোগ পাবে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের চাহিদা বাড়বে, প্রতি ব্যারেল ১৩০ ডলারের চাপ থেকেও কিছুটা মুক্তি মিলতে পারে। তার সঙ্গে দুই দেশের মধ্যে সম্পর্ক পুরোপুরি ঠিক না হলেও কিছুটা স্বাভাবিক হওয়ার আশ্বাস পাওয়া গিয়েছে।
কেন এই সিদ্ধান্ত (US Eases Iran Oil Sanctions)?
আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি অনুযায়ী—মার্কিন রাষ্ট্রপতির জনপ্রিয়তা ক্রমশ যুদ্ধের কারণে কমছে তার বিরুদ্ধেই পথে পথে ইরানের পতাকা হাতে মিছিল হচ্ছে। তাতে চিন্তায় পড়েছেন ডোনাল্ড ট্রাম্প, কূটনৈতিক দিক থেকেও বার বার ব্যর্থ ট্রাম্প এই নতুন সিদ্ধান্তের পর বদনাম ঘুচবে?
তার সঙ্গে আর একটি বিষয়ও গুরুত্বপূর্ণ – ইরান যুদ্ধে নিজেকে বেশিদিন জড়িয়ে রাখতে চান না ট্রাম্প। ইরান ইস্যু থেকে সরে গিয়ে তার পরবর্তী লক্ষ্য হতে পারে কিউবা কিংবা স্পেন।
আরও পড়ুন (US Eases Iran Oil Sanctions)-
Prices of Petrol Increased: যুদ্ধের পরিস্থিতিতে আরও মহার্ঘ হলো পেট্রল-ডিজেল, সমস্যায় সাধারণ মানুষ
Eid Celebration in War-Torn: যুদ্ধের ধ্বংসস্তূপে ইদের হাসি, মৃত্যুভয়ের মাঝেও জীবনের জয়গান
আমেরিকা ও ইজরায়েলের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ। ইরানের মন পেতে এবং হরমুজে প্রবেশাধিকার পাওয়ার জন্যই কি ১৯ এপ্রিল পর্যন্ত তেল বিক্রির পথ খুলে দেওয়া হল? যাতে একসঙ্গে দুই কাজ সম্পূর্ণ হয় এই বার্তাও গেল, সঙ্গে কিছু মুনাফাও বৃদ্ধি পেতে পারে। এই বিষয়কে কেন্দ্র করেই জল্পনা তুঙ্গে। এখন দেখার শেষমেশ কী হয় যুদ্ধের পরিস্তিতি সেদিকেই নজর থাকবে সবার।
