Mamata-Abhishek Election Campaign
Bengal Liberty Desk, ২১ মার্চ, কলকাতা: পবিত্র ঈদের সকালে সম্প্রীতির বার্তা দিতে প্রতি বছরের মতো আজও কলকাতার রেড রোডে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে রেড রোডের ঈদের জমায়েতকে কার্যত রাজনৈতিক মঞ্চে পরিণত করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। শুধু তা-ই নয়, এসআইআরে নাম কাটা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এসআইআর নিয়ে যে লড়াই তিনি শুরু করেছেন, তা অব্যাহত থাকবে! কোনওভাবেই বাংলার মানুষের অধিকার কেড়ে নিতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঞ্চ থেকে ঐক্য এবং সম্প্রীতির বার্তা দিলেন তিনি (Mamata Banerjee Eid)।
ঈদের দিনেও SIR নিয়ে সোচ্চার মমতা (Mamata Banerjee Eid)
আজ, শনিবার রেড রোডে ইদের নমাজেও সেই ধারা বজায় রইল। প্রথমে সকলকে ইদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তার পরেই ভোটার তালিকা সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হন মমতা। তিনি অভিযোগ করেন যে, এই প্রক্রিয়ার মাধ্যমে সুপরিকল্পিতভাবে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “এই অন্যায়ের বিরুদ্ধে আমি কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়েছি। সকলের জন্য আমার এই লড়াই জারি থাকবে।”
মোদিকে আক্রমণ মমতার (Mamata Banerjee Eid)-

এর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে তোপ দাগেন মমতা। তাঁর দাবি, মোদিজিকে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে দেব না। মোদিকে ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ বলেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘উনি যখন সৌদি আরবে গিয়ে হাত মেলান, দুবাই গিয়ে আলিঙ্গন করেন, তখন মনে পড়ে না হিন্দু-মুসলমানের কথা? দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে।’’ পাশাপাশি মমতা এ-ও জানান, সৌদি হোক বা দুবাই— সকলেই ভারতের বন্ধু। শুধু নরেন্দ্র মোদিকে নয়, তাঁর সরকার এবং দল বিজেপিকেও নিশানা করেছেন মমতা। তাঁর কথায়, “আমাদের একটাই উদ্দেশ্য— বিজেপিকে হঠানো এবং দেশকে রক্ষা করা”। তিনি আরও বলেন, “আমরা বাংলা ও ভারতের সমৃদ্ধি চাই। যারা বাংলাকে টার্গেট করছে, তারা জাহান্নামে যাক”। দেশপ্রেমের সুর টেনে ‘সরফরোশি কি তামান্না’ কবিতার পঙক্তিও আওড়ান মমতা (Mamata Banerjee Eid)।
আরও পড়ুন (Mamata Banerjee Eid)-
Mamata10 Promises Manifesto: ১০ প্রতিজ্ঞায় ভোটের বার্তা, উন্নয়ন-সুরক্ষার উপর ভিত্তি করেই ফের আস্থা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee letter to CEC: ‘ডিয়ার মিস্টার সিইসি’- এবার নাম নয়, পদেই ধরে অসন্তোষ প্রকাশ! নির্বাচন কমিশনকে ফের চিঠি মমতার

যদিও এদিন মমতার কয়েক মিনিটের বক্তৃতার প্রায় সিংহভাগ জুড়েই ছিল এসআইআর ও রাজনৈতিক বার্তা। শনিবার রেড রোডে অভিষেকের বক্তৃতা ছিল সংক্ষিপ্ত। তিনি মানবতার কথা বলেন। বলেন ঐক্য এবং সম্প্রীতির কথাও। তাঁর কথায়, ‘‘মানবতার জন্য একজোট হতে হবে সকলকে। বাংলার সম্প্রীতি অটুট থাক। রমজানে রাম আছে, দিওয়ালিতে আলি। যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখেই হয় করবাচৌথও।’’
