Strait of Hormuz New Rule
Bengal Liberty, ২৩ মার্চ:
যত দিন যাচ্ছে, ততই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। যুদ্ধের রেশ(Strait of Hormuz New Rule) দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। রোজ নতুন নতুন সমীকরণ নিয়ে চলছে জোর আলোচনা। এরই মধ্যে আবার একটি নতুন দাবিকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

নতুন সমীকরণ (Strait of Hormuz New Rule)
হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পার করার জন্য প্রতি জাহাজ কে ২০ লক্ষ ডলার দিতে হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ১৮.৭৫ কোটি টাকা। যতদিন এই সম্পূর্ণ অর্থ পরিশোধ না করা হচ্ছে, ততদিন পর্যন্ত জাহাজকে হরমুজ পার করার অনুমতি দেওয়া হচ্ছে না—এই দাবিকে কেন্দ্র করেই গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। আন্তর্জাতিক আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এইভাবে অর্থ আদায় করছে ইরান—এমন অভিযোগ উঠেছে।

সবার থেকেই কি টাকা নেওয়া হচ্ছে? (Strait of Hormuz New Rule)
হরমুজ পার করার জন্য টাকা নেওয়ার এই খবর সামনে আসতেই একাধিক প্রশ্ন উঠেছে। সমস্ত পণ্যবাহী জাহাজ থেকেই কি ২০ লক্ষ ডলার নেওয়া হচ্ছে? সম্প্রতি ইরানের একটি টিভি চ্যানেলে এই বিষয়টি নিয়ে মন্তব্য করতে শোনা যায় বিদেশনীতি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির প্রাক্তন চেয়ারম্যান আলায়েদ্দিন বরৌজের্দিকে। ২০২৪ সাল থেকে তিনি ইরানের পার্লামেন্টের সদস্যও।

➡️ https://t.co/IpHuFPC4zu বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে
Bhabanipur election 2026: ভোটের আগেই চাপে শাসক শিবির,তড়িঘড়ি ভবানীপুরে ৭ কাউন্সিলরকে নিয়ে বৈঠক মমতার@bengalliberty @MamataOfficial @AITCofficial @SuvenduWB @BJP4Bengal #bhawanipore #bhabanipur #westbengalelection pic.twitter.com/PCkdtQaO8W— Bengal Liberty (@bengalliberty1) March 23, 2026
আলায়েদ্দিন বরৌজের্দির দাবি (Strait of Hormuz New Rule),
পণ্যবাহী জাহাজগুলি থেকে টাকা তোলার এই পদক্ষেপ ইরানের শক্তি এবং হরমুজের উপর তাদের নিয়ন্ত্রণ নিশ্চিত করে। যুদ্ধ চলছে—তার তো একটি খরচ আছে। স্বাভাবিকভাবেই আমাদের এই পথ গ্রহণ করতে হয়েছে।
তাঁর কথায়, “হরমুজ দিয়ে যাওয়া জাহাজগুলির কাছ থেকে পরিবহণের খরচ নেওয়া হচ্ছে। এটি আমাদের শক্তির পরিচয়। আমি কিম্বা আমার দেশ এতে কোনও অন্যায় দেখছি না। বরং এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর বিশ্বমঞ্চে ইরান আরও শক্তিশালী রাষ্ট্র হিসেবে উঠে এসেছে।”
প্রথমে সামরিক সংঘাত, তারপর কূটনৈতিক টানাপোড়েন—এবার অর্থনৈতিক দিকও সামনে এলো। যত দিন যাচ্ছে, যুদ্ধকে কেন্দ্র করে নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। শেষ পর্যন্ত কোন পক্ষ জয় ছিনিয়ে নেয়, সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের।
আরও পড়ুন :
RG Kar Medical College Death: স্ট্রেচার মেলেনি, হাঁটতে গিয়েই মৃত্যু! ট্রমা কেয়ারে রোগীর মৃত্যুতে ফের প্রশ্নের মুখে আরজি কর
