CRJ-900 aircraft crash
Bengal Liberty Desk, ২৩ মার্চ:
আমেরিকার নিউ ইয়র্ক শহরের লা গার্ডিয়া বিমান বন্দরে এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল বিমানের যাত্রীরা (CRJ-900 aircraft crash)। রানওয়েতে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দমকলের ট্রাকে ধাক্কা মারে ‘এয়ার কানাডা এক্সপ্রেস’ এর একটি বিমান। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে সূত্রের খবর।

কী ঘটনা? CRJ-900 aircraft crash
ভয়াবহ দুর্ঘটনার শিকার ‘সি আর জে- ৯০০’ বিমান। সূত্রের খবর, নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমান বন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় ‘এয়ার কানাডা এক্সপ্রেস’ এর এই যাত্রী বাহী বিমানটি। বিমানের চাকা রানওয়ে স্পর্শ করার কিছুক্ষনের মধ্যেই সেটি বিমান বন্দরের ভেতরে দাঁড়িয়ে থাকা একটি দমকলের ট্রাকে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে দুমড়ে যায় বিমানের সামনের অংশ। সূত্রের খবর, গাড়িতে ধাক্কা মারার সময়ে বিমানের গতি ছিল ৩৯ কিলোমিটার প্রতি ঘন্টা।
ইতিমধ্যেই দুর্ঘটনার বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, সংঘর্ষের জেরে বিমানের সামনের অংশটি ক্ষতিগ্রস্থ হয়ে ট্রাকের উপরে উঠে গিয়েছে। এই দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ভাইরাল ভিডিয়ো থেকে কী তথ্য মিলল?
প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ স্পষ্ট না হলেও, এয়ার ট্রাফিক কন্ট্রোলের একটি অডিয়ো প্রকাশ্যে এসেছে, যেখানে পর পর ৩ টি অডিয়ো ক্লিপ শোনা গিয়েছে। প্রথমটিতে, “ট্রাক ১ এবং কোম্পানির ডেল্টায় পার করছে।” দ্বিতীয়টিতে, “ফ্রন্টিয়ার ৪১৯৫, ওখানেই দাঁড়িয়ে যান।” তৃতীয়টিতে, “ট্রাক ওয়ান থামুন, থামুন। থামুন ট্রাক ওয়ান, থামুন।”
এই দুর্ঘটনার জেরে লাগার্ডিয়া বিমানবন্দরের বিমান পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে। বেশ কিছু বিমানের উড্ডয়ন ও অবতরণ পিছিয়ে দেওয়া হয়েছে বা অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমেরিকার বিমান চলাচল নিয়ামক সংস্থা ইতিমধ্যেই লা গার্ডিয়ায় সকল বিমানের ‘গ্রাউন্ড স্টপ’ নির্দেশিকা জারি করেছে।
