BJP Bangla Mission
Bengal Liberty, কলকাতা: চলতি বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘুঁটি সাজাতে মরিয়া ভারতীয় জনতা পার্টি (BJP Bangla Mission)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গ’ ভাঙতেই ব্যাক-টু-ব্যাক রাজ্য সফরে নামছেন বিজেপির (BJP Bangla Mission) শীর্ষ নেতৃত্ব। সেই হিসেবেই জানুয়ারির শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গে আসছেন দলের নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং এবং গত ডিসেম্বরের পরেই আবার বঙ্গ(BJP Bangla Mission) সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রথম রাজ্য সফরে নিতিন নবীন(BJP Bangla Mission)
বিজেপি(BJP Bangla Mission) সূত্রে খবর, দলের জাতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার পর এটাই নিতিন নবীনের প্রথম কোনও রাজ্য সফর। তিনি *২৭ ও ২৮ জানুয়ারি পশ্চিমবঙ্গে থাকবেন। এই সফরে সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করা এবং বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখাই তাঁর মূল লক্ষ্য(BJP Bangla Mission)।

নিতিন নবীনের কর্মসূচি(BJP Bangla Mission)
২৭ জানুয়ারি: দুর্গাপুরে বিজেপির(BJP Bangla Mission) স্টেট কোর টিম মিটিংয়ে সভাপতিত্ব করবেন নিতিন নবীন। এখানে সংগঠনের কৌশল, রাজনৈতিক রোডম্যাপ এবং আসন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
২৮ জানুয়ারি: পূর্ব বর্ধমানের(BJP Bangla Mission) চিত্রালয় মেলা মাঠে আয়োজিত বর্ধমান বিভাগীয় কার্যকর্তা সম্মেলনে যোগ দেবেন তিনি। এরপর দুপুরে রাণীগঞ্জে আসানসোল জেলা কার্যকর্তা বৈঠকে অংশ নিয়ে জেলা স্তরের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা ও কর্মীদের দিকনির্দেশ দেবেন।
৩০–৩১ জানুয়ারি বাংলায় অমিত শাহ(BJP Bangla Mission)
নিতিন নবীনের(BJP Bangla Mission) সফরের পরপরই ৩০ ও ৩১ জানুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ। দুই দিনের সফরে(BJP Bangla Mission) তিনি একাধিক রাজনৈতিক ও সাংগঠনিক বৈঠকে অংশ নিয়ে দলের ক্যাডারদের চাঙ্গা করবেন এবং নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখবেন।

বিজেপির কৌশল স্পষ্ট(BJP Bangla Mission)
বিজেপির(BJP Bangla Mission) শীর্ষ নেতাদের লাগাতার বাংলা সফরকে রাজ্যে দলের রাজনৈতিক সক্রিয়তা এবং নির্বাচনী প্রস্তুতির স্পষ্ট বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিজেপির(BJP Bangla Mission) লক্ষ্য – আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের রাজনীতিতে নির্ণায়ক ভূমিকা নেওয়া এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা ১৪ বছরের শাসনের অবসান ঘটানো।
ভোটের জন্য আগাম প্রস্তুতি(BJP Bangla Mission)
এর আগেই নিতিন নবীন দিল্লিতে বিজেপি (BJP Bangla Mission) সদর দফতরে কেন্দ্রীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে দলের নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা করেছেন। সেই বৈঠকে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গ, অসম ও তামিলনাড়ুতে সরকার গঠনের বিষয়ে বিজেপি (BJP Bangla Mission) আশাবাদী। পাশাপাশি কেরলেও শক্তিশালী পারফরম্যান্সের আশা প্রকাশ করেন তিনি।
সব মিলিয়ে, বিধানসভা ভোটের আগে বিজেপির(BJP Bangla Mission) ‘বাংলা মিশন’ যে এবার অনেক বেশি সংগঠিত ও আক্রমণাত্মক—তা শীর্ষ নেতৃত্বের এই ধারাবাহিক সফরেই স্পষ্ট
