Amit Shah in Kolkata
Bengal Liberty Desk, ৩০ ডিসেম্বর, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বাংলায় আসার পরেই ভোটের বাদ্যি গিয়েছে। আর এবার রাজ্যে চলা SIR এর আবহের মধ্যেই গতকাল, সোমবার সন্ধ্যায় বাংলায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। ২০২৬ সালে ভোটের বাদ্যি বেজে যাওয়া ৪ রাজ্যেই সফর করছেন শাহ। আসাম (Assam), পশ্চিমবঙ্গ (West Bengal), কেরলা (Kerala) এবং তামিলনাড়ুতে (Tamilnadu) সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২ দিন আসামে কাটানোর পর সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গে এসেছেন অমিত শাহ। তারপর জানুয়ারির প্রথম সপ্তাহে পৌঁছে যাবেন তামিলনাড়ু। সেখান থেকে যাবেন কেরল। দিল্লি (Delhi) এবং বিহারের (Bihar) ভোটে গেরুয়া ঝড়ের পর এবার বিজেপির নজরে বাংলা। ছাব্বিশের নির্বাচনের আগে তাই ফের বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah in Kolkata)।
শাহের সাংবাদিক বৈঠক (Amit Shah in Kolkata)

আজ, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ শুরু হয় শাহের সাংবাদিক বৈঠক (Amit Shah in Kolkata)। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya), বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (LOP Suvendu Adhikari) এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলায় নির্বাচন হবে, সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন অমিত শাহ (Amit Shah in Kolkata)। পাশাপাশি জানিয়ে দিলেন, কোন অঙ্কে ছাব্বিশের ভোটে বিপুল সংখ্যক আসনে জয়লাভ করে ক্ষমতায় আসবে বিজেপি (Amit Shah in Kolkata)।
শাহ: দুই তৃতীয়াংশ জন সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি (Amit Shah in Kolkata)

অমিত শাহ বলেন (Amit Shah in Kolkata), “২০১৪ সালের লোকসভা নির্বাচনে ১৭ শতাংশ ভোট এবং ২ টি আসন পেয়েছে বিজেপি। ২০১৬ বিধানসভা ভোটে ১০ শতাংশ ভোট এবং ৩টি আসন। ২০১৯ সালের লোকসভায় বেড়ে হয় ৪১ শতাংশ ভোট এবং ১৮ আসন। এর পর ২০২১ এর বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসন পায় বিজেপি (Amit Shah in Kolkata)। কংগ্রেস পার্টিও এই রাজ্যে শূন্য, বামেরাও কোনও ভোট পায়নি। বাংলায় প্রধান বিরোধী দল হয়েছে বিজেপি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৩৯ শতাংশ ভোট ও ১২ টি আসন পেয়েছে বিজেপি।” ছাব্বিশেও বিপুল সংখ্যক আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলে দাবি করেন শাহ (Amit Shah in Kolkata)।
তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের দায়িত্ব নেওয়ার পর মহারাষ্ট্রে, হরিয়ানা, দিল্লি, বিহারে বিজেপির সরকার হয়েছে (Amit Shah in Kolkata)। ২০২৪ সালে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে বিজেপি এবং NDA সরকার হয়েছে। ২০২৬ সালে দুই তৃতীয়াংশ জনসমর্থন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলে দাবি করেন অমিত শাহ (Amit Shah in Kolkata)।

শাহের মন্তব্য (Amit Shah in Kolkata) , ২০২৬ সালের ১৫ এপ্রিলের পর যখন এখানে বিজেপি সরকার আসবে তখন পশ্চিমবঙ্গের হৃত গৌরব পুনরুদ্ধার করা হবে, এটাই বিজেপির সংকল্প (Amit Shah in Kolkata)। বাংলার গৌরব-সংস্কৃতির পুনজাগরণ হবে। স্বামী বিবেকানন্দ, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, বাংলার মনিষীদের স্বপ্নের বাংলা তৈরি করবে বিজেপি। বিজেপির বীজ বপন হয়েছিল জনসংঘ থেকে। জনসংঘ স্থাপন করেছিলেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর স্বপ্নের বাংলা গড়ার চেষ্টা করবে বিজেপি (Amit Shah in Kolkata)।
