dipika pregnency
Bengal Liberty, Kolkata :
বলিউডে যখন সম্পর্ক ভাঙনের গুঞ্জন তুঙ্গে, ঠিক সেই সময়েই এল বড় সুখবর। সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং dipika pregnency। রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজেরাই এই খবর প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি

সকাল সকাল সুখবর dipika pregnency
গত কয়েকদিন ধরেই বি-টাউনে শোনা যাচ্ছিল, আবার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। যদিও তা ছিল কেবল জল্পনার স্তরে। এবার সেই গুঞ্জনে নিজেরাই সিলমোহর দিলেন অভিনেত্রী। রবিবার সকালে একটি বিশেষ পোস্ট শেয়ার করেন দীপিকা ও রণবীর। সেই ছবিতে তাঁদের কন্যা দুয়ার হাতে দেখা যায় প্রেগন্যান্সি কিট। পোস্টটি সামনে আসতেই ভক্তদের মধ্যে ওঠে খুশির ঢেউ। শুভেচ্ছা বার্তায় ভরে যায় সোশ্যাল মিডিয়া।

ভাঙনের জল্পনা তুঙ্গে dipika pregnency
কিছুদিন আগেই শোনা যাচ্ছিল, দীপিকা ও রণবীরের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে। মতের অমিল থেকে শুরু করে বিচ্ছেদের সম্ভাবনা এমন নানা জল্পনায় সরগরম ছিল বিনোদন মহল। এমনকী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু পোস্টে দাবি করা হয়েছিল, চলতি বছরেই নাকি আলাদা হয়ে যেতে পারেন তাঁরা। তবে এই সুখবর সেই সমস্ত জল্পনাকে এক ঝটকায় উড়িয়ে দিল। ডিভোর্স নয়, বরং পরিবার আরও বড় করতে চলেছেন এই তারকা দম্পতি। উল্লেখ্য দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দু’জনেই নিজেদের কেরিয়ারের শিখরে।
একদিকে ব্লকবাস্টার সিনেমা, অন্যদিকে ব্র্যান্ড, গ্লোবাল উপস্থিতি সবকিছু সামলে ব্যক্তিগত জীবনেও সমান গুরুত্ব দিয়েছেন তাঁরা।
পরিবারে নতুন সদস্য আসছে dipika pregnency
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে প্রথম সন্তানের জন্ম দেন দীপিকা পাড়ুকোন। তাঁদের কন্যা দুয়া আসার দেড় বছরের মাথায় আবারও মা হওয়ার সুখবর শোনালেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই এই খবরে উচ্ছ্বাস তুঙ্গে অনুরাগীদের মধ্যে।
প্রেম থেকে বিবাহ dipika pregnency
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর প্রেমের শুরু হয়েছিল ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবির সেট থেকে। দীর্ঘদিন সম্পর্কের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে বিয়ে করেন তাঁরা। বিয়ের কয়েক বছর পর তাঁদের জীবনে আসে প্রথম সন্তান, আর এবার সেই পরিবারে যুক্ত হতে চলেছে নতুন অতিথি। সম্প্রতি বলিউডে যেন ‘ফ্যামিলি এক্সপ্যানশন’ ট্রেন্ড চলছে। সোনম কাপুর, অনুষ্কা শর্মা অনেকেই দ্বিতীয়বার মা হয়েছেন। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে দীপিকা পাড়ুকোনের নামও।
বিচ্ছেদের গুঞ্জনকে পিছনে ফেলে, আরও দৃঢ় সম্পর্কে এগোচ্ছেন এই তারকা দম্পতি। এখন শুধু অপেক্ষা তাঁদের জীবনের এই নতুন সদস্য কবে আসবে, আর সেই মুহূর্তটা আবার কতটা ‘আইকনিক’ হয়ে উঠবে!
