Arijit Singh As Director
Bengal Liberty, পৌলমী গোস্বামী, কলকাতা:
প্লেব্যাক গায়ক হিসেবে এক যুগেরও বেশি সময় ধরে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন অরিজিৎ সিং(Arijit Singh As Director)। তবে হঠাৎই তাঁর একটি ঘোষণায় নড়ে বসেয়েছে গোটা ইন্ডাস্ট্রি। নতুন করে আর সিনেমার জন্য গান গাইবেন না গায়ক, আর এমন ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। তবে এবার জানা গেল, সঙ্গীতের বাইরে এক নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন অরিজিৎ।(Arijit Singh)

পরিচালক হিসেবে নতুন ইনিংস(Arijit Singh As Director)
অরিজিৎ নিজেই জানিয়েছেন, তিনি এবার পুরোপুরি মন দেবেন স্বাধীনভাবে সঙ্গীতচর্চায়। এর পাশাপাশি শুরু করেছেন পরিচালনার কাজও। যদিও পরিচালনার অভিজ্ঞতা তাঁর কাছে একেবারে নতুন নয়, তবে এবার তিনি তৈরি করছেন তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্যের সিনেমা।
ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। ছবির গুরুত্বপূর্ণ অংশের শুটিং চলছে শান্তিনিকেতনে (Santiniketan Shooting)

কারা থাকছেন অভিনয়ে?(Arijit Singh As Director)
এই ছবির হাত ধরেই বড়পর্দায় আসতে চলেছেন অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকির কন্যা শোরা সিদ্দিকির( Nawazuddin Siddiqui Daughter Shora)। তাঁর বিপরীতে থাকছেন অরিজিৎ সিংয়ের পুত্র (Arijit Singh Son Acting Debut)। একেবারে নতুন এই জুটিকে নিয়েই ছবির মূল গল্প এগোবে।( Shora Siddiqui Film Debut)এবং এই ছবিটির প্রযোজনায় রয়েছেন অরিজিৎ সিং, তাঁর স্ত্রী কোয়েল সিং এবং মহাবীর জৈন(Mahaveer Jain)। এবং এই চিত্রনাট্যটি যৌথভাবে লিখেছেন অরিজিৎ ও কোয়েল। এছাড়াও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। যিনি বর্তমানে বলিউডে কাজ করছেন। (Arijit Singh Directorial Debut)

অরিজিতের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে দিব্যেন্দু জানিয়েছেন(Dibyendu Bhattacharya),
সেটে অরিজিৎ ভীষণ শান্ত ও সংযত। তিনি অভিনেতাদের সঙ্গে বসে খুব সহজভাবে দৃশ্য ও আবেগ বোঝান এবং অভিনয়ের ক্ষেত্রে টেকনিকের চেয়ে অনুভূতিকে বেশি গুরুত্ব দেন।
ফিল্ম ফেস্টিভ্যালেই প্রথম প্রদর্শনী
পরিকল্পনা অনুযায়ী, ছবিটি বড়পর্দায় মুক্তির আগে দেশের ও বিদেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হবে।(Film Festival Release)
সব মিলিয়ে, গানের জগৎ থেকে সাময়িক বিরতি নিয়ে অরিজিৎ সিং যে এবার সিনেমার পর্দায় একেবারে নতুন পথে হাঁটছেন, তা বলাবাহুল্য। তবে দর্শক এখন অপেক্ষায় পরিচালক অরিজিতের প্রথম ছবির চমক দেখার।(Arijit Singh Latest Update)

