Agnimitra Paul Controversial Remarks
Bengal Liberty Desk, ৭ ফেব্রুয়ারি, কলকাতা: রাজ্য বিধানসভায় (WB Legislative Assembly) চলছে বাজেট অধিবেশন (Agnimitra Paul Controversial Remarks)৷ গতকাল, শুক্রবার সেই অধিবেশনে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের (BJP MLA Agnimitra Paul) বিরুদ্ধে৷ আজ, শনিবারও বিধানসভা উত্তাল থাকল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সংখ্যালঘু সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে। এদিন তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিন্দা প্রস্তাব (Condemnation motion) পেশ হতেই প্রতিবাদে ওয়াকআউট (Walkout) করেন বিজেপি বিধায়করা।
নিন্দা প্রস্তাব পেশ (Agnimitra Paul Controversial Remarks)
আজ, শনিবার বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়, পুলক রায় এবং মলয় ভট্টাচার্য অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পেশ করেন (Agnimitra Paul Controversial Remarks)। এই প্রস্তাব আনা হয় গতকাল, শুক্রবার সংখ্যালঘুদের নিয়ে বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে (Agnimitra Paul Controversial Remarks)। প্রস্তাব পেশ হতেই বিজেপি বিধায়করা এর বিরোধিতা করে সভাকক্ষ ত্যাগ করেন। ওয়াকআউটের পর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, নিন্দা প্রস্তাবটি তাঁর বিবেচনায় রয়েছে। পরবর্তীতে বিজেপি বিধায়করা আবার হাউসে ফিরে আসেন (Agnimitra Paul Controversial Remarks)।
বিতর্কের সূত্রপাত (Agnimitra Paul Controversial Remarks)-

শুক্রবার বিধানসভায় মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু উন্নয়ন দফতরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে অগ্নিমিত্রা পাল বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। সেই সময়ই রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর তীব্র বাদানুবাদ হয়।
‘উন্নয়ন না অনুপ্রবেশকারীদের আড়াল?’-অগ্নিমিত্রা (Agnimitra Paul Controversial Remarks)
অধিবেশন শেষে বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul Controversial Remarks) বলেন, রাজ্য সরকার সংখ্যালঘু ও মাদ্রাসাগুলির উন্নয়নে পাঁচ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করছে (Agnimitra Paul Controversial Remarks)। তবে তাঁর প্রশ্ন, এই অর্থ প্রকৃত শিক্ষার জন্য খরচ হচ্ছে, না কি অনুপ্রবেশকারীদের আড়াল করে মদত দেওয়ার ব্যবস্থায় ব্যবহার করা হচ্ছে (Agnimitra Paul Controversial Remarks)।

বিধানসভার বাইরে দাঁড়িয়েই ফিরহাদ হাকিমকে নিশানা করে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul Controversial Remarks) বলেন, “রাজনৈতিক অ্যাজেন্ডার জন্য সংখ্যালঘুদের আধুনিক শিক্ষা দেওয়া হচ্ছে না”। তাঁর অভিযোগ, তাঁদের ইঞ্জিনিয়ার, ডাক্তার বানানোর পরিবর্তে অপরাধের পথে ঠেলে দেওয়া হচ্ছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের (Agnimitra Paul Controversial Remarks) নাম উল্লেখ করে অগ্নিমিত্রা আরও অভিযোগ করেন, রাজ্য সরকার মুসলমানদের ভুল বোঝাচ্ছে এবং ভোটব্যাংকের স্বার্থে তাঁদের ব্যবহার করছে। এই মন্তব্য ঘিরেই শনিবার বিধানসভায় নিন্দা প্রস্তাব ও রাজনৈতিক টানাপড়েন চরমে পৌঁছয় (Agnimitra Paul Controversial Remarks)।
