Bihar School Food Poisoning
Bihar School Food Poisoning

Students fall ill after eating mid-day meal বিহারের মাধেপুরায় মিড ডে মিল (Bihar School Food Poisoning) খেয়ে অসুস্থ ৭০ জন পড়ুয়া, এক জনের অবস্থা সঙ্কটজনক

Bengal Liberty , ৮ ফেব্রুয়ারি : বিহারের মাধেপুরায় (Madhepura, Bihar) সরকারি স্কুলে মিড ডে মিল (Bihar School Food Poisoning) খাওয়ার পর আচমকা অসুস্থ হয়ে পড়ল প্রায় ৭০ জন পড়ুয়া। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মাধেপুরা থানার অন্তর্গত সাহুগড় গ্রামে। অসুস্থ পড়ুয়াদের(Bihar School Food Poisoning) দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এক পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক (Madhepura Incident)।

খাবার খাওয়ার পরই অসুস্থ,একই উপসর্গ সকলের  (Bihar School Food Poisoning)

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মিড ডে মিল খাওয়ার কিছু ক্ষণের মধ্যেই কয়েক জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। কারও বমি হচ্ছিল, কারও তীব্র পেটব্যথা। অল্প সময়ের মধ্যেই বিভিন্ন শ্রেণিকক্ষ থেকে একের পর এক পড়ুয়া অসুস্থ হওয়ার খবর আসতে থাকে। মুহূর্তে স্কুল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Bihar School Food Poisoning
Bihar School Food Poisoning

হাসপাতালে ভর্তি পড়ুয়ারা (Bihar School Food Poisoning)

খবর পেয়ে অভিভাবকেরা তড়িঘড়ি স্কুলে পৌঁছন। স্কুল কর্তৃপক্ষ ও গ্রামবাসীদের সহায়তায় অসুস্থ পড়ুয়াদের অ্যাম্বুল্যান্স এবং অন্যান্য যানবাহনে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

অভিভাবকদের প্রাথমিক অনুমান, মিড ডে মিলের খাবারে টিকটিকি পড়েছিল। তার জেরেই বিষক্রিয়া হয়ে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে বলে তাঁদের অভিযোগ। জানা গেছে, একটি স্বেচ্ছাসেবী সংগঠন ওই স্কুলে মিড ডে মিলের খাবার সরবরাহ করত। একসঙ্গে এত সংখ্যক পড়ুয়ার অসুস্থ হওয়ার ঘটনায় স্কুল কর্তৃপক্ষ শিক্ষা ও স্বাস্থ্য দফতরকে বিষয়টি জানিয়েছে।

Bihar School Food Poisoning
Bihar School Food Poisoning

ঘটনাস্থলে জেলা শিক্ষা আধিকারিক (Bihar School Food Poisoning)

ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে অভিভাবকেরা বিক্ষোভ দেখান। জেলা শিক্ষা আধিকারিক সঞ্জয় কুমার (Sanjay Kumar) হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি পড়ুয়া ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি জেলা শিক্ষা আধিকারিক জানান, যে স্বেচ্ছাসেবী সংগঠন খাবার সরবরাহ করেছিল, তাদের শোকজ করা হয়েছে ইতিমধ্যেই। মিড ডে মিলের নমুনা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury