(Bangladesh election 2026)
Bengal Liberty Desk:
বাংলাদেশে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের (Bangladesh election 2026) মধ্যেই বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্ন অশান্তির (Isolated unrest) খবর সামনে আসতে শুরু করেছে। সকাল সাড়ে সাতটা থেকে ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। তবে, কিছু কেন্দ্রে রাজনৈতিক দলগুলির সমর্থকদের মধ্যে বচসা, স্লোগান-বিক্ষোভ এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় চাপানউতোর তৈরি হয়েছে।
২০২৪ সালের আগস্টে গণআন্দোলনের (Bangladesh Mass Uprising) জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির (Sheikh Hasina’s ouster) পর এটিই বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন (National election)। আজ, বৃহস্পতিবার ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ চলছে। একযোগে ৮৪-দফা সংস্কার প্যাকেজের উপর গণভোটের পাশাপাশি ত্রয়োদশ সংসদ নির্বাচন একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

মীরপুরে ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি-জামাত সমর্থকদের মধ্যে বচসা (Bangladesh election 2026)
ঢাকার মীরপুরে(Bangladesh election 2026) একটি ভোটকেন্দ্রে ভোট চলাকালীন উত্তেজনার সৃষ্টি হয়। ওই কেন্দ্রের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। খবর অনুযায়ী, বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে তুমুল বচসা শুরু হয়। একে অপরের বিরুদ্ধে স্লোগান-বিক্ষোভের পাশাপাশি বহিরাগতদের বুথে ঢোকানোর অভিযোগ ওঠে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। পরে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিক হয়।

মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণ(Bangladesh election 2026)
মুন্সীগঞ্জের(Bangladesh election 2026) সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম। তাঁর কথায়, ধানের শীষের প্রার্থী মো. কামরুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত। যদিও কোনও হতাহতের খবর এখনও নিশ্চিত করা যায়নি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, ঘটনাটি ছোটখাটো হলেও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সেখানে পৌঁছেছে এবং ভোটগ্রহণ চালু রয়েছে। তবে, সূত্রের খবর ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের এখনও শনাক্ত করা যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখার কাজ চলছে।
মহা ঈদের সাথে Bangladesh Election – কে তুলনা করলেন Muhammad Yunus | Bangladesh News | Bengal Liberty#mdyunus #bangladeshelection #bangladeshelection2026 #eidcelebration #bengalliberty pic.twitter.com/ldXNDAXO6I
— Bengal Liberty (@bengalliberty1) February 12, 2026
উল্লেখ্য, নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। দেশজুড়ে মোতায়েন করা হয়েছে প্রায় ১০ লক্ষ নিরাপত্তাকর্মী, যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সর্ববৃহৎ। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নামানো হয়েছে আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (APC) ও র্যাপিড অ্যাকশন টিম। পুলিশ জানিয়েছে, ঢাকার ২,১৩১টি ভোটকেন্দ্রের মধ্যে ১,৬১৪টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। প্রথমবারের মতো নির্বাচনী নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে ড্রোন ও বডি ক্যামেরা। এছাড়া ৪৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ভোট পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
