Suvendu Adhikari's statement
Bengal Liberty Desk:
‘যুবসাথী প্রকল্প’- এর ফ্রম পূরণের পদ্ধতিতে বদল আনলেন শাসক দলের (Suvendu Adhikari’s statement) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার থেকে শুরু হওয়া বেকার ভাতার (Bekar Bhata Form) বিশেষ শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেছে দীর্ঘ লাইন। ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
১ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে ‘যুবসাথী প্রকল্প’ (Youthsathi Scheme)। সেই লক্ষ্যে ১১ দিনের বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে রাজ্য সরকার।
আমি বলার পরে চেতনা জাগ্রত হয়েছে।
এবার তবে, লাইন নয় অনলাইন !!!সরকার লাইনে এসেছে, বেকার ভাতার ফর্ম পূরণ অনলাইনে করা যাবে।
আশা করি আবার পাড়ায় পাড়ায় যুবক যুবতীদের না ভয় দেখানো হয় বা ভুল বোঝানো হয় যে যারা লাইনে দাঁড়িয়ে ফর্ম পূরণ করে জমা দেবে তাদের অগ্রাধিকার দেওয়া… pic.twitter.com/gbVhMazjrV— Suvendu Adhikari (@SuvenduWB) February 16, 2026
কিন্তু ডিজিটাল যুগে দাঁড়িয়ে কেন একটি যুবমুখী প্রকল্পের(Suvendu Adhikari’s statement) আবেদন শুধুমাত্র অফলাইনে নেওয়া হবে, সেই প্রশ্নই তুলেছিল বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। অবশেষে সোমবার থেকে অনলাইনেও ফর্ম (Online from fill up) পূরণের সুযোগ চালু হল, তবুও প্রাথমিক বিভ্রান্তি ও ভোগান্তি নিয়ে সরব বিরোধী শিবির।

শুভেন্দু অধিকারীর কটাক্ষ (Suvendu Adhikari’s statement)
অনলাইনে ফ্রম পূরণ পদ্ধতি চালু করলেও কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। “ঠেলায় না পড়লে বিড়াল গেছে ওঠে না” গান সহযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আমি বলার পরে চেতনা জাগ্রত হয়েছে। এবার তবে, লাইন নয় অনলাইন!” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে তিনি বলেন, “আমি জানি মুখ্যমন্ত্রী আমার সমস্ত বক্তব্যই শোনেন, বিরোধী দলনেতার কাজ আপনার ভ্রস্টাচার, মিথ্যাচার এই সমস্ত কিছুই সামনে নিয়ে আসা।”
শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করে বলেন, পাড়ায় পাড়ায় বিভ্রান্তি ছড়ানো হতে পারে, এমন বার্তা দেওয়া হচ্ছে যে যারা লাইনে দাঁড়িয়ে অফলাইনে ফর্ম জমা দেবে, তাদের নাকি অগ্রাধিকার দেওয়া হবে। যদিও প্রশাসনের তরফে এমন কোনও সরকারি নির্দেশের কথা জানানো হয়নি, তবুও এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিরোধীরা। আসন্ন বিধানসভার ভোটের কথা মনে করিয়ে দিয়ে পুরো প্রক্রিয়াকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন, “তৃণমূল সরকার বিদায় বেলায় নাটক করবে সেটাই প্রত্যাশিত!”
