Minakhan BJP office attack
Minakhan BJP office attack

Minakhan BJP office attack : মিনাখাঁয় বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগে তৃণমূলকে নিশানা! ‘ভয় পেয়ে সন্ত্রাস’ চালানোর তোপ শুভেন্দু অধিকারীর, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন!

Bengal Liberty Desk:

উত্তর ২৪ পরগনার মিনাখাঁ বিধানসভা এলাকার বামনপুকুরে বিজেপির একটি কার্যালয়ে ভাঙচুর ও হামলার অভিযোগ (Minakhan incident)। অভিযোগের তীর সরাসরি শাসক দল তৃণমূলের বিরুদ্ধে (TMC)। একটি সাংগঠনিক বৈঠকের সময় একাধিক বাইক ভাঙচুর এবং বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় দুই বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন বলে সূত্রের খবর। এই ঘটনার নেপথ্যে তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সদস্য আছেন বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

এই ঘটনায় ইতিমধ্যেই শাসকদলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ (FIR) দায়ের করেছে বিজেপি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

Minakhan BJP office attack
  Minakhan BJP office attack
Minakhan BJP office attack
Minakhan BJP office attack

 

ঘটনার বৃত্তান্ত Minakhan BJP office attack

 

শুভেন্দু অধিকারীর ঘটনার একটি ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, মিনাখাঁর বামনপুকুরে বিজেপির সাংগঠনিক বৈঠক চলাকালীন তৃণমূলের ব্লক সভাপতি সাইফুদ্দিন মোল্লা এবং পঞ্চায়েত সদস্য শরীফ শেখের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী বিজেপি কার্যালয়ে হামলা চালায়। বিরোধী দলনেতার অভিযোগ, সভায় যোগ দিতে আসা বিজেপি কর্মীদের প্রায় ৬০-৭০টি বাইক ভাঙচুর করা হয় এবং বাইরে দাঁড়িয়ে থাকা কয়েক জন বিজেপি কর্মীকে মারধর করা হয়। ঘটনায় গুরুতর জখম দুই বিজেপি কর্মীকে প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।

Minakhan BJP office attack
Minakhan BJP office attack

 

শাসক দলকে তীব্র আক্রমণ শুভেন্দুর Minakhan BJP office attack

 

এই ঘটনার প্রসঙ্গে শাসক দলকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির প্রতি মানুষের সমর্থন বাড়ছে বলেই তৃণমূল ভীত হয়ে পড়েছে। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বিজেপির প্রতি মানুষের বিশ্বাস এবং সমর্থন বৃদ্ধি পাওয়ায় তৃণমূল এখন প্রমাদ গুনছে। ফলে তৃণমূল এখন নখ দাঁত বের করা শুরু করে দিয়েছে।” সেই কারণেই বিভিন্ন জায়গায় বিজেপির কর্মসূচিতে বাধা দেওয়া এবং কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা বাড়ছে বলে দাবি করেন। বিরোধী দলনেতার কথায়, রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে শাসক দল।

.

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার Minakhan BJP office attack

 

ঘটনার জেরে পুলিশ প্রশাসনের ভূমিকাও তীব্রভাবে সমালোচনা করেছেন শুভেন্দু। তাঁর অভিযোগ, বিজেপি কার্যালয়টি থানার পাঁচিলের কাছেই থাকা সত্ত্বেও হামলার সময় পুলিশকে পাওয়া যায়নি এবং কোনও সহযোগিতাও মেলেনি। প্রশাসনের উদ্দেশ্যে তিনি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মনে করিয়ে কড়া ভাষায় সতর্কবার্তা দিয়ে বলেন, “আর তিনটে মাস পর এই তৃণমূল সরকার কিন্তু থাকবে না, তখন কিন্তু আপনাদের বর্তমান অবস্থানের জন্য আপনাদের তখনকার পরিস্থিতি খুব একটা সুখকর হবে না।”

 

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury