DA Contempt Case in Supreme Court
DA Contempt Case in Supreme Court

DA Contempt Case in Supreme Court : বকেয়া ডিএ নিয়ে ফের সুপ্রিম কোর্টে! আদালত অবমাননার পথে সরকারি কর্মীরা

Bengal Liberty ,Kolkata:

ফের মহার্ঘ ভাতা (DA) নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি (DA Contempt Case in Supreme Court) । বকেয়া ডিএ-র ২৫ শতাংশ এখনও না মেলায় এবার সরাসরি আদালত অবমাননার পথে হাঁটল আন্দোলনকারী সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ (Government Employees DA Protest)। বিষয়টি নিয়ে নতুন করে আইনি লড়াই শুরু হতে চলেছে দেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে (Supreme Court of India)।

DA Contempt Case in Supreme Court
DA Contempt Case in Supreme Court

ডিএ নিয়ে ফের আদালতের দ্বারস্থ আন্দোলনকারীরা DA Contempt Case in Supreme Court

সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে, বকেয়া ডিএ মেটানোর নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকারের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ করা হয়নি। সেই কারণেই এবার কনটেম্পট পিটিশন দায়ের করা হয়েছে। এর আগে ১৩ ফেব্রুয়ারি আইনি নোটিস দিয়ে তিন দিনের মধ্যে আদালতের নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছিল। কিন্তু সেই সময়সীমা পেরিয়েও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় আদালত অবমাননার মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনের দাবি।

একই পথে হাঁটতে চলেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজও। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে বলে সূত্রের খবর।

DA Contempt Case in Supreme Court
DA Contempt Case in Supreme Court

সুপ্রিম কোর্টের নির্দেশ কী ছিল? DA Contempt Case in Supreme Court

গত ৫ ফেব্রুয়ারি ডিএ সংক্রান্ত মামলায় রাজ্য সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের নির্দেশ জারির এক সপ্তাহ পরেও এই বিষয়ে কোনও কার্যকর উদ্যোগ নেয়নি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে ১৪ ফেব্রুয়ারি মামলাকারীদের পক্ষ থেকে আইনি নোটিস পাঠানো হয় পশ্চিমবঙ্গের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে। সেই নোটিসে স্পষ্টভাবে দাবি করা হয়, আদালতের নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করা হয়েছে, যা আদালত অবমাননার সামিল।

মামলার খবর সামনে আসতেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, রাজ্য সরকার ডিএ দিতে চাইছে না বলেই কর্মচারীদের আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। তিনি আরও দাবি করেন, কর্মচারীদের আন্দোলনের প্রতি বিজেপির পূর্ণ সমর্থন রয়েছে। পাশাপাশি তাঁর বক্তব্য, আগামী কয়েক মাসের মধ্যে বিজেপির সরকার গঠিত হলে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ব্যবস্থা করা হবে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury