Civil Defence Workers Protest
Bengal Liberty Desk, ২৫ ফেব্রুয়ারি, কলকাতা: ভাতা নয়, সরকারকে দিতে হবে স্থায়ীকরণ। দিতে হবে ৩০ দিনের কাজ। এই দাবি নিয়ে আজ, বুধবার বিকাশ ভবন অভিযানে পথে নেমেছিলেন বিপর্যয় মোকাবিলা দফতরের সিভিল ডিফেন্সের কর্মীদের একাংশ (Civil Defence Workers Protest)।

বুধের বারবেলায় সল্টলেকের পিএনবি মোড় থেকে শুরু হয় সিভিল ডিফেন্সের মিছিল। কিন্তু বিকাশ ভবনের সামনে আসার আগেই পুলিশের বাধার মুখে পড়তে হয় বিক্ষোভকারীদের। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এমতাবস্থায় ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহতও হন (Civil Defence Workers Protest)।
তাঁদের দাবি, দীর্ঘ ছয় বছর ধরে তাঁরা তাঁদের ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করে চলেছেন। বার বার বিকাশ ভবনের দ্বারস্থ হয়েছেন। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। মুখ্যমন্ত্রীর ১৫০০ টাকার বেকার ভাতা চাই না। চাই কর্মসংস্থান (Civil Defence Workers Protest)।

মাসে চার থেকে পাঁচ দিনের কাজ দেওয়া হয় সিভিল ডিফেন্সের কর্মীদের। বাকি দিন কাজ থাকে না। এমনকি, সেই অর্থও পান ছয় মাস পর। এভাবে তো আর সংসার চলতে পারে না। ফলে তাঁদের দাবি, তিরিশ দিনের কাজ ও ৬০ বছরের জন্য স্থায়ীকরণ সরকারকে দিতে হবে (Civil Defence Workers Protest)।
আরও পড়ুন (Civil Defence Workers Protest)-
‘ডিগ্রি আছে, চাকরি নেই’, (Job seekers agitation Bikash Bhavan) নিয়োগের দাবিতে রাজপথে নামলেন হাজার-হাজার চাকরিপ্রার্থী
ASHA Workers News: ১০০০ টাকা ভাতা বৃদ্ধি ঘিরে অসন্তোষ, স্বাস্থ্য ভবনে আশাকর্মীদের বিক্ষোভ, সমর্থনে শমীক ভট্টাচার্য
সিভিল ডিফেন্সের এই কর্মীরাই আমফান, আয়লার মতো বিপর্যয় আসলে ঝাঁপিয়ে পড়েন উদ্ধার কাজে। এই কর্মীরাই যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে মাঠে নামেন। আজ তাঁরাই নিজের গায়ের জামা খুলে প্রতিবাদ করছেন শুধুমাত্র দুমুঠো অন্নের জন্য (Civil Defence Workers Protest)।
