Dipika Kakar health update
Bengal Liberty, পৌলমী গোস্বামী, কলকাতা:
আবারও স্বাস্থ্যসংকটে টেলিভিশনের পরিচিত মুখ দীপিকা কক্কর। দীর্ঘদিন ধরেই মারণরোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে আবারও নতুন করে ধরা পড়ল টিউমার, দ্রুত করা হল অস্ত্রোপচার। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে পরিবার ও অনুরাগীদের মধ্যে।

কী ঘটেছে? Dipika Kakar health update
গত বছর এপ্রিল মাসে অভিনেত্রীর শরীরে দ্বিতীয় পর্যায়ের যকৃতের ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হলেও আচমকাই ফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে দীপিকার। জানা গেছে অভিনেত্রীর শরীরে টিউমার ধরা পড়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন দীপিকা কক্কর ও তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম।
পরীক্ষার রিপোর্টে যকৃতে প্রায় ১.৩ সেন্টিমিটার আকারের একটি টিউমার চিহ্নিত হয়। তাই দেরি না করে মঙ্গলবারই অস্ত্রোপচার করা হয় এবং সফলভাবে সেই অংশ অপসারণ করা হয়েছে বলে জানা গেছে।

কী জানালেন তাঁর স্বামী? Dipika Kakar health update
অস্ত্রোপচারের পর স্ত্রীর শারীরিক অবস্থার আপডেট নিজেই জানিয়েছেন শোয়েব। তাঁর কথায়, অপারেশন সফল হয়েছে এবং দীপিকা আপাতত স্থিতিশীল রয়েছেন। কিছুটা ব্যথা থাকলেও চিকিৎসকদের মতে এখন চিন্তার তেমন কারণ নেই।
কী বললেন অভিনেত্রী? Dipika Kakar health update
এই বিষয়ে অভিনেত্রী বলেন “যে কোনও রোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকাই কঠিন। চিকিৎসা চলছে আমার। তার মাঝেই এই রোগের বারবার ফিরে আসা আমাকে চিন্তিত করছে। আমাদের ছেলে রুহানের কথা ভেবে খুবই চিন্তা হচ্ছে তবে আপাতত ভালো আছি”।
এই মুহূর্তে চিকিৎসকদের কড়া নজরদারিতেই রয়েছেন দীপিকা কক্কর। অস্ত্রোপচারের ধকল কাটিয়ে ধীরে ধীরে সেরে ওঠার চেষ্টা করছেন তিনি। পরিবারের সমর্থন ও অনুরাগীদের ভালোবাসাই এখন তাঁর সবচেয়ে বড় শক্তি।
ক্যানসারের বিরুদ্ধে এই কঠিন লড়াইয়ে ফের একবার সাহস দেখালেন অভিনেত্রী। সকলে প্রার্থনা করছেন, খুব দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক ছন্দে ফিরুন তিনি।

