Job seekers agitation Bikash Bhavan
Bengal Liberty Desk, ১৬ ফেব্রুয়ারি, কলকাতা: চাকরির আশায় বছরের পর বছর অপেক্ষা করেও নিয়োগ না হওয়ায় ক্ষোভ বাড়ছে রাজ্যের যুবকদের মধ্যে। আজ, সোমবার দুপুরে বিকাশ ভবন চত্বরে হাজার হাজার চাকরিপ্রার্থী বিক্ষোভে সামিল হন। দাবি আদায়ে থালা-বাটি বাজিয়ে প্রতিবাদ জানান তাঁরা (Job seekers agitation Bikash Bhavan)।
কী অভিযোগ চাকরিপ্রার্থীদের (Job seekers agitation Bikash Bhavan)?

আন্দোলনকারীদের দাবি, তাঁরা National Institute of Open Schooling থেকে প্রশিক্ষণ সম্পন্ন করলেও নিয়োগের সুযোগ পাচ্ছেন না। যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁদের দীর্ঘদিন অপেক্ষা করানো হচ্ছে বলে অভিযোগ (Job seekers agitation Bikash Bhavan)।
তাঁদের বক্তব্য, আদালতের নির্দেশ থাকার পরেও নিয়োগের ক্ষেত্রে বাস্তব পদক্ষেপ দেখা যাচ্ছে না। এবং বছরের পর বছর ধরে শুধু আশ্বাস মিলছে, কিন্তু চাকরি মিলছে না এই অভিযোগই তুলেছেন চাকরিপ্রার্থীরা। ‘আছে ডিগ্রি, নেই চাকরি’, এই স্লোগানকে সামনে রেখে তারা বিক্ষোভে নামেন আজকে (Job seekers agitation Bikash Bhavan)।
অনেক চাকরিপ্রার্থী জানিয়েছেন, চাকরি না থাকায় সংসার চালাতে সমস্যায় পড়তে হচ্ছে। বহু পরিবার ধার করে দিন চালাচ্ছেন। কেউ কেউ অন্য রাজ্যে কাজের খোঁজে যাওয়ার কথাও ভাবছেন। শিক্ষিত হয়েও কর্মহীন থাকার যন্ত্রণা তাঁদের মানসিকভাবে ভেঙে দিচ্ছে বলেও জানিয়েছেন অনেকে।
আরও পড়ুন (Job seekers agitation Bikash Bhavan)-
West Bengal Youth Unemployment: চাকরি নেই বাংলায়, ডিগ্রি হাতে ভাতার লাইনে দাঁড়িয়ে শিক্ষিত যুবসমাজ!
‘চাকরি চায় বাংলা’ পোস্টকার্ড নিয়ে যুবসাথী ক্যাম্পে যাওয়ার ডাক শুভেন্দুর (Suvendu Adhikari Attack TMC)
পুলিশের সঙ্গে উত্তেজনা পরিস্থিতি (Job seekers agitation Bikash Bhavan)
এদিন বিক্ষোভকারীরা বিকাশ ভবনের দিকে এগোতে গেলে পুলিশ তাঁদের আটকে দেয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধাক্কাধাক্কির মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। পরে রাস্তার উপর বসে বিক্ষোভ চালান আন্দোলনকারীরা (Job seekers agitation Bikash Bhavan)।
শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার দাবি (Job seekers agitation Bikash Bhavan)

আন্দোলনকারীরা সরাসরি আলোচনার দাবি তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু-র সঙ্গে। তাঁদের বক্তব্য, নিয়োগ নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত না এলে আন্দোলন চলবে এবং পরবর্তীতে আরও জোড়ালো হবে (Job seekers agitation Bikash Bhavan)।
চাকরি ইস্যুতে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আন্দোলনকারীদের অভিযোগ, কর্মসংস্থানের ক্ষেত্রে বাস্তব পদক্ষেপের অভাব রয়েছে, যার দায় এড়াতে পারে না রাজ্য সরকার (Job seekers agitation Bikash Bhavan)।
