West Bengal Youth Unemployment
Bengal Liberty Desk, ১৫ ফেব্রুয়ারি, কলকাতা:
পশ্চিমবঙ্গের যুবসমাজের (West Bengal Youth Unemployment) জন্য সাম্প্রতিক সময়ের ছবি উদ্বেগজনক। শহর হোক বা গ্রাম, এই মুহুর্তে দেখা যাচ্ছে যুবক যুবতীরা চাকরির সুযোগের জন্য নয়, বরং ভাতার লাইনে দাঁড়িয়ে আছেন। ১৫ ফেব্রুয়ারি, আজ শিব চতুর্দশীর দিন থেকেই শুরু হয়েছে শাসক দলের ‘স্বনির্ভর বাংলা’ ক্যাম্প। রবিবার থেকে রাজ্যে শুরু হয়েছে ‘যুব সাথী’ প্রকল্পের ফর্ম পূরণ প্রক্রিয়া।
তবে তা চাকরির অভাবের স্থায়ী সমাধান নয়। অনেকেই বলছেন, দৈনন্দিন খরচ মেটাতে এই সাময়িক ভাতা কিছুটা সাহায্য করতে পারে। কিন্তু শিক্ষিত যুবকদের চাকরি নেই, রাজ্যের যুবসমাজ কার্যত হতাশ। সেই আবহে সরকার শুধুমাত্র ভাতা দেওয়ার নামে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে বলে মত একাংশের।

ভাতার লাইনের বাস্তবতা! (West Bengal Youth Unemployment)
মালদহের উদাহরণ সব থেকে স্পষ্ট (West Bengal Youth Unemployment)। জেলা জুড়ে ১২টি বিধানসভা অঞ্চলে ব্লকে-ব্লকে বসানো হয়েছে ভাতা আবেদন ক্যাম্প। এদিন সকাল সকাল যুবক-যুবতীরা লাইনে দাঁড়াচ্ছেন। দেখা যায় বিএ, বিএসসি, এমএ পাশ পড়ুয়া যুবকরা ভাতার জন্য অপেক্ষা করছেন। তাদের কারোর কথায়, “আমি স্নাতক স্তরে পড়ছি। ১৫০০ টাকার ভাতা দিয়ে কি হবে? চাকরি দরকার।” আবার কারোর কথায় উঠে এল, “বাংলার যুবকরা হতাশ। ভাতা নিয়ে কেউ সন্তুষ্ট থাকতে পারে না। বাধ্য হয়ে এসেছি।”
এছাড়া অনেকেই উল্লেখ করছেন, দৈনন্দিন পেটের খরচ, পরিবহন, হাতখরচ, এমনকি টিফিনের খরচ মেটাতে কিছু সাহায্য হবে এই ভাতা। কিন্তু প্রশ্ন ওঠে, কেন চাকরি নেই? কেন রাজ্যের সরকার শিক্ষিত যুবকদের চাকরির সুযোগ
তৈরি করতে ব্যর্থ? (West Bengal Youth Unemployment)
রাঝ্যের প্রধান বিরোধী দল বিজেপির দাবি, যুবসাথী প্রকল্প শুধুমাত্র সাময়িক সাহায্য, স্থায়ী চাকরির বিকল্প নয়। এটি সরকার সাধারণ মানুষকে ভাতা দিয়ে সমস্যার সমাধান দিচ্ছে, আর দাবি করছে এটাতেই তাদের চলে যাবে, কিন্তু বাস্তবে চাকরির অভাবের সমস্যার সমাধান করা হচ্ছে না। শিক্ষিত যুবকরা শুধু ভাতার জন্য লাইনে দাঁড়াচ্ছেন, যা সরকারের ব্যর্থতার পরিচয় ছাড়া আর কিছু না।
রাজ্যের যুবসমাজের হতাশা (West Bengal Youth Unemployment)
রাজ্যের যুবসমাজের মধ্যে হতাশার স্তর দিন দিন বেড়েই চলেছে। বিএ, বিএসসি, এমএ পড়ুয়া সবাই চায় স্থায়ী চাকরি, কিন্তু রাজ্যের সরকার চাকরি না দিয়ে যুবসমাজের মেরুদণ্ড ভাঙছেন এমনটাই দাবি বিশিষ্ট মহলের।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি TMC সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে। সরকারের ব্যর্থতার কারণে যুবকরা ভাতার লাইনে দাঁড়াচ্ছেন।
এটি স্পষ্ট যে, BJP যখন শুধু যুবকদের জন্য স্থায়ী চাকরি এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে চাইছে, তখন শাসক দল শুধু সাময়িক ভাতা দিয়ে জনসমর্থন টানতে চাইছে।
বিজেপির মতে, যুবকরা চায় চাকরি এবং সুযোগ, তাদের আর্থিক নিরাপত্তা এবং উন্নতি। শুধুমাত্র ভাতা দিয়ে জনসমর্থন অর্জন সম্ভব নয়। যুবকরা চাকরির জন্য লাইনে দাঁড়ানো মানে স্পষ্ট বার্তা দিচ্ছে TMC সরকার কার্যকর নীতি গ্রহণে ব্যর্থ।
সব মিলিয়ে গোটা বাংলার বাস্তব এই চিত্র রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। একদিকে যুবকদের দাবি—স্থায়ী চাকরি ও ভবিষ্যতের নিরাপত্তা, অন্যদিকে ভাতা নির্ভর ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বাড়ছে বিতর্ক। রাজনৈতিক মহলের মতে, এই পরিস্থিতি আগামী দিনে রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
