Snehasis Chakraborty
Snehasis Chakraborty

Snehasis Chakraborty : নির্বাচনে হেরে সন্ন্যাসের পথ ধরবেন বলেও ঋতব্রতর ঘরে স্নেহাশিস

Bengal Liberty : বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির ঠিক এক মাসের মাথায় আনুষ্ঠানিক ভাঙন ধরে তৃণমূলে (Snehasis Chakraborty)। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেইদিনই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ক্ষোভ প্রশমিত করে এবার বিরোধী দলনেতা ঋতব্রতর ঘরে দেখা গেল স্নেহাশিস চক্রবর্তীকে। যিনি ৩ জুন বিধানসভায় গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “আমি আর রাজনীতি করব না। মানুষের রায় মেনে নিয়েছি।” তাহলে কি ঋতব্রতকে পরোক্ষ ভাবে সাহায্য করছেন তিনি (Snehasis Chakraborty)?

Snehasis Chakraborty
Snehasis Chakraborty

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি (Snehasis Chakraborty)

রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় ধরে হুগলির জাঙ্গিপাড়াকে ঘাঁটি করেই উঠে এসেছিলেন স্নেহাশিস। ২০১১ সালে প্রথমবার ওই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পর তৃণমূলের সংগঠনে তাঁর গুরুত্ব ক্রমশ বাড়তে থাকে। তৃতীয়বার তৃণমূল সরকার ক্ষমতায় ফেরার পর ২০২২ সালের আগস্ট মাসে তাঁকে রাজ্যের পরিবহণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তবে পরিবহণ দফতরের দায়িত্বে থাকার সময়ে তাঁর কাজকর্ম নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। বিরোধীদের অভিযোগ, স্নেহাশিসের আমলে পরিবহণ ব্যবস্থার উন্নতির চেয়ে সমস্যাই বেড়েছে বেশি। রাজ্যের রাস্তায় সরকারি বাসের সংখ্যা ক্রমশ কমেছে। এরই মধ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেতে হয় তাঁকে। জাঙ্গিপাড়া কেন্দ্র থেকেই প্রার্থী হয়ে লড়লেও বিজেপির প্রসেনজিৎ বাগের কাছে মাত্র ৮৬২ ভোটের ব্যবধানে পরাজিত হন স্নেহাশিস। পরবর্তীতে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও ঋতব্রতর ঘরে তাঁর উপস্থিতি ইঙ্গিতে জল ঢালল বলেই মনে হচ্ছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

TMC Youth Leader Arrested: মায়ের খুনের বিচার না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মেয়ে, এবার খুনের চেষ্টার মামলায় ধৃত তৃণমূল যুব নেতা!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury