TMC Youth Leader Arrested
Bengal Liberty, ২২ জুন ২০২৬ : এক যুবককে খুনের চেষ্টার অভিযোগে গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি নিরূপম রায়কে গ্রেফতার করল পুলিশ।
নিরুপম অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ(TMC Youth Leader Arrested)
নিরুপম অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই পরিচিত ৷ রবিবার রাতে বারাসাত এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। স্থানীয়রা তার বিরুদ্ধে হুমকি ও তোলাবাজি সহ একাধিক অভিযোগ এনেছেন৷
জানা গিয়েছে গভীর রাতে তাকে গ্রেফতার করে সোমবার তাঁকে থানায় আনার খবর ছড়িয়ে পড়তে মানুষ গাইঘাটা থানার সামনে জড়ো হয়৷ ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানার সামনে ট্রে ভর্তি ডিম নিয়ে জড়ো হন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ মেডিক্যাল পরীক্ষার জন্য নিরূপম রায়কে নিয়ে যাওয়ার সময় থানার সামনেই গাড়ি আটকে দেয় বিক্ষোভকারীরা। গাড়ির দরজা খুলে ডিম ছোড়েন এবং কিল, চড়, ঘুষি মারতে থাকে ৷ তার গায়ে জুতো ছুড়েও মারা হয় ৷ দ্রুত পুলিশ ভিড় ফাঁকা করে এদিন নিরুপমকে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় মানিকহীরা এলাকার কয়েকশো পুরুষ মহিলা জুতোর মালা ও ডিম নিয়ে জড়ো হয়৷
আরো পড়ুন:- West Bengal Budget 2026: নতুন বাজেটে কৃষকদের জন্য মেগা প্যাকেজ, একগুচ্ছ আর্থিক সহায়তার ঘোষণা সরকারের
তারা কানন রায় নামে মৃত.মহিলাকে খুন করার চক্রান্তের অভিযোগ আনে নিরুপমের বিরুদ্ধে। পুলিশের গাড়ি আটকে ক্ষোভে ফেটে পড়েন তারা৷
এরপরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দিয়ে বনগাঁ মহকুমা আদালতে নিয়ে যায় নিরুপম রায় কে ৷ পুলিশ সাত দিনের নিজেদের হেফাজতের আবেদন জানিয়েছেন।


