Budget 2026
Bengal Liberty ;
আজ বিধানসভায় পেশ হল প্রথম পূর্ণাঙ্গ। ডিএ, কর্মসংস্থান ও জনকল্যাণমূলক ঘোষণার পাশাপাশি এবার পাঁচটি নতুন জেলা গঠনের কথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একাধিক নতুন পুরসভা, নতুন মহকুমা এবং পুলিশ জেলা গঠনের প্রস্তাব এনে প্রশাসনকে আরও জনমুখী করার বার্তা দিলেন অর্থমন্ত্রী (Budget 2026)। সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে সে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্যে পাঁচটি নতুন জেলা গঠনের প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাবিত নতুন জেলাগুলি হল – কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। পাশাপাশি কাঁথিকে নতুন পুলিশ জেলা হিসেবে গড়ে তোলার কথাও জানানো হয়েছে।

গঠিত নতুন পুরসভা
শুধু জেলা নয়, স্থানীয় প্রশাসনিক পরিকাঠামো আরও শক্তিশালী করতে একাধিক নতুন পুরসভা গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘিকে পুরসভার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপশি, গোপীবল্লভপুরে একটি নতুন মহকুমা তৈরির প্রস্তাবও রাখা হয়েছে। খুব শীঘ্রই এই প্রকল্পগুলির বাস্তবায়নের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
অর্থমন্ত্রীর দাবি, এই প্রশাসনিক পুনর্গঠনের ফলে সাধারণ মানুষকে আর ছোটখাটো সরকারি কাজের জন্য দূরে যেতে হবে না। নাগরিক পরিষেবা আরও সহজলভ্য হবে, প্রশাসনিক গতি বাড়বে এবং আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। প্রথম বাজেটেই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিল রাজ্য সরকার


