Baranagar Interior Designer Assault
Bengal Liberty Desk, ১৫ ফেব্রুয়ারি, কলকাতা: ভাড়াটে গুন্ডা লাগিয়ে বাড়ি থেকে এক ব্যবসায়ীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বরানগরে (Baranagar Interior Designer Assault)। আক্রান্ত ব্যবসায়ীর নাম সুদীপ্ত ঘোষ (Sudipto Ghosh), যিনি পেশায় একজন ইন্টিরিয়র ডিজাইনার (Baranagar Interior Designer Assault)। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বরানগরের আইএনটিটিইউসি (INTTUC) নেতা শঙ্কর রাউত এবং তাঁর অনুগামীরা (Baranagar Interior Designer Assault)। ইন্টিরিয়র ডিজাইনারকে মারধরের অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে (Baranagar Interior Designer Assault)। রাহুল যাদব ও আয়ুষ কুণ্ডুকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ (Baranagar Interior Designer Assault)।
কী ঘটনা (Baranagar Interior Designer Assault)?
সূত্রের খবর, বারাসতের একটি ফ্ল্যাটের ইন্টিরিয়র ডিজাইনের কাজ নিয়ে সুদীপ্তবাবুর সঙ্গে এক এক আইনজীবী দম্পতির বিবাদ শুরু হয় (Baranagar Interior Designer Assault)। অভিযোগ, ওই ফ্ল্যাট মালিক তাঁর কাজ সম্পূর্ণ না হওয়ার অভিযোগে স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর রাউতের সাহায্য চান (Baranagar Interior Designer Assault)। এরপরই গত শুক্রবার রাতে শঙ্কর রাউতের অনুগামীরা বরানগরের দেশবন্ধু রোডে সুদীপ্ত ঘোষের ফ্ল্যাটে চড়াও হয় (Baranagar Interior Designer Assault)।
কী অভিযোগ (Baranagar Interior Designer Assault)?

আক্রান্ত ব্যবসায়ীর দাবি, ১ লক্ষ টাকা ‘প্রোটেকশন মানি’ বা তোলা হিসেবে চাওয়া হয়েছিল (Baranagar Interior Designer Assault)। টাকা দিতে অস্বীকার করায় তাঁকে ফ্ল্যাট থেকে হিড়হিড় করে টেনে-হিঁচড়ে নামিয়ে আনা হয় এবং বরানগর যুবক সঙ্ঘ ক্লাবে নিয়ে গিয়ে মারধর পর্যন্ত করা হয় (Baranagar Interior Designer Assault)। অভিযোগ, ওই ক্লাবে আগে থেকেই উপস্থিত ছিলেন INTTUC নেতা শঙ্কর রাউত (Baranagar Interior Designer Assault)। ক্লাবের সামনে ব্যবসায়ী সুদীপ্ত ঘোষকে ফের রিভলভারের বাট দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে (Baranagar Interior Designer Assault)। এই গোটা নিগ্রহের ঘটনা আবাসনের সিসিটিভি (CCTV) ক্যামেরায় ধরা পড়েছে, যা ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল (Baranagar Interior Designer Assault)। গতকাল, শনিবার ওই ঘটনার ভিডিয়ো পোস্ট করে শাসক দলকে আক্রমণ করেন বিজেপি নেতা সজল ঘোষ (Baranagar Interior Designer Assault)।
পুলিশি পদক্ষেপ (Baranagar Interior Designer Assault)-
বরানগর থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রাহুল যাদব এবং আয়ুষ কুণ্ডু নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে (Baranagar Interior Designer Assault)। পুলিশ সূত্রে খবর, সজল ঘোষের পোস্ট করা ভিডিওতে রাহুল যাদব ওরফে বোগা-কে দেখা গিয়েছে। লাল হুডি পরেছিলেন তিনি (Baranagar Interior Designer Assault)। ফুটেজে দেখা যাওয়া সবাইকে গ্রেফতার করা হবে। কাউকে রেয়াত করা হবে না বলে জানানো হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে (Baranagar Interior Designer Assault)।
আরও পড়ুন (Baranagar Interior Designer Assault)-
তৃণমূলের হামলার অভিযোগে উত্তাল কেশপুর, (BJP Alleges TMC Attack in Keshpur) গভীর রাত পর্যন্ত এসপি দফতরের সামনে বিক্ষোভ বিজেপির
BJP state committee : TMC ব্যর্থতার আবহে বিজেপির সাংগঠনিক রিসেট, শুরু ছাব্বিশের প্রস্তুতি

তবে প্রধান অভিযুক্ত শঙ্কর রাউত তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন (Baranagar Interior Designer Assault)। তাঁর দাবি, ব্যবসায়ীকে আলোচনার জন্য ডাকা হয়েছিল, কোনও মারধর করা হয়নি। তোলাবাজির অভিযোগও অস্বীকার করেছেন INTTUC নেতা (Baranagar Interior Designer Assault)।
রাজনৈতিক প্রতিক্রিয়া (Baranagar Interior Designer Assault)-
এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে (Baranagar Interior Designer Assault)। বিরোধীদের অভিযোগ, রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে এবং শাসক দলের নেতারা ‘দাদাগিরি’ চালাচ্ছেন (Baranagar Interior Designer Assault)। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট জানিয়েছে, দোষী কাউকেই রেয়াত করা হবে না।
