TMC Convention
Bengal Liberty:
তৃণমূল দলকে কেড়ে নিতে নিউটাউনের নোভোটেলে কনভেনশন বসানো হল (TMC Convention)। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বসতে চলেছে এই কনভেনশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দলকে সম্পূর্ণ ভাবে কেড়ে নিতে আনুষ্ঠানিক ভাবে এই সেশনের আয়োজন হল। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৈঠক। সোমবার, বাজেট শেষে বিরোধী দলনেতার কক্ষে উপস্থিত হয় বিদ্রোহী ব্লকের নেতা ও বিধায়কেরা। এরপরেই বিশেষ সেশনে যোগদান করতে বিধানসভা থেকে নোভোটেল গিয়েছেন তৃণমূল বিধায়করা। এই কনভেনশনে যোগ দিয়েছেন প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম চিফ ইলেকশন এজেন্ট তথা বিদায়ী পুর বোর্ডের মেয়র পারিষদ অভিজিত মুখোপাধ্যায়।

সূত্রের খবর, তৃণমূল দলের ক্ষমতা নিতেই এই কনভেনশনের আয়োজন হয়েছে। এই বিশেষ অধিবেশনে রাজ্য সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা হতে পারে। উপস্থিত থাকতে পারেন ফিরহাদ হাকিম, অরূপ রায়। তবে এই বিশেষ অধিবেশনে কী ঘোষণা করা হবে? বা কী নিয়ে আলোচনা হবে , সেদিকেই নজর।


