Tollygunge Fire Incident
Bengal Liberty, কলকাতা:
রবিবার সকালে টালিগঞ্জ(Tollygunge Fire Incident) সংলগ্ন একটি বহুতল আবাসনে হঠাৎ আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। আজ শিবরাত্রির দিন এই অঘটনে আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারা। দ্রুত পরিস্থিতি বুঝে সবাই সিঁড়ি দিয়ে নীচে নেমে আসেন। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিয়োর পাশের এই আবাসনে থাকেন টলিউডের একাধিক পরিচিত মুখ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অভিনেতা-প্রযোজক যশ দাশগুপ্ত, অভিনেত্রী নুসরাত জাহান, অভিনেত্রী-রাজনীতিবিদ সায়ন্তিকা ব্যানার্জি পরিচালক শুভ্রজিৎ মিত্র এবং আরও কয়েকজন বিশিষ্ট বাসিন্দা।

কীভাবে আগুন ছড়াল (Tollygunge Fire Incident)
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বহুতলের একটি ফ্ল্যাটের ঠাকুরঘর থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। শিবরাত্রির পুজোর সময় জ্বালানো প্রদীপ থেকে আগুন ছড়িয়েছে বলে অনুমান সকলের। তবে যে তলে আগুন লাগে তার ঠিক উপরের তলায় যশ-নুসরতের ফ্ল্যাট।
পঞ্চম তলায় আগুন লাগার পর দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এবং কয়েক মিনিটের মধ্যেই আবাসনের বেশ কিছু অংশ ধোঁয়ায় ঢেকে যায়। ফলে আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তারকাদের তৎপরতা (Tollygunge Fire Incident)
যে তলায় আগুন লাগে তার উপরের তলাতেই ছিল যশ ও নুসরতের ফ্ল্যাট। পরিস্থিতি বুঝে তাঁরা দ্রুত দুই সন্তানকে নিয়ে নীচে নেমে আসেন। অন্য বাসিন্দারাও লিফট বন্ধ থাকায় সিঁড়ি ব্যবহার করে বাইরে বেরিয়ে আসেন। পরিচালক শুভ্রজিৎ মিত্র জানান, তাঁর অসুস্থ মাকে নিয়ে নীচে নামতে কিছুটা সময় লাগে। এবং ঠিক সেই সময় পুরো আবাসনে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল।
দমকলের ভূমিকা (Tollygunge Fire Incident)
সূত্রের খবর অনুযায়ী, তিনটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়। কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
মানুষ ও পোষ্যদের উদ্ধার (Tollygunge Fire Incident)
এই আবাসনের একটি ফ্ল্যাটে একাধিক পোষ্য কুকুর ছিল বলে জানা যায়। বাসিন্দাদের পাশাপাশি তাদেরও নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
স্বস্তি টলিউডে (Tollygunge Fire Incident)
এই ঘটনায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলেই মত অনেকের। শিবরাত্রির দিন এমন ঘটনা ঘিরে আতঙ্ক তৈরি হলেও, শেষ পর্যন্ত সকলেই নিরাপদে থাকায় স্বস্তি ফিরেছে আবাসন ও বিনোদন জগতে।
