Raw Jute MSP 2026-27
Raw Jute MSP 2026-27

পাটচাষিদের বড় স্বস্তি! (Raw Jute MSP 2026-27) MSP বাড়িয়ে ৫,৯২৫ টাকা, কেন্দ্রের সিদ্ধান্তে নতুন আশা

Bengal Liberty Desk, ২৫ ফেব্রুয়ারি: পাট চাষিদের জন্য বড় সুখবর দিল কেন্দ্র! ২০২৬-২৭ বিপণন মরশুমে কাঁচা পাটের (TD-3 Grade Jute Price) ন্যূনতম সহায়ক মূল্য (MSP Hike ₹5925) প্রতি কুইন্টালে ২৭৫ টাকা বাড়িয়ে ৫,৯২৫ টাকা করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnava statement)। কৃষকদের আয় বাড়ানো এবং পাট উৎপাদনকে আরও উৎসাহিত করতেই (Jute Industry Boost) এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র (Raw Jute MSP 2026-27)।

MSP বাড়ায় বাড়বে কৃষকদের আয়ের নিশ্চয়তা (Raw Jute MSP 2026-27)

ভারত বিশ্বের অন্যতম বড় কাঁচা পাট উৎপাদনকারী দেশ। বিশেষ করে পূর্বাঞ্চলের রাজ্য—পশ্চিমবঙ্গ, অসম এবং বিহারের লক্ষ লক্ষ কৃষক এই ফসলের উপর নির্ভরশীল। MSP বাড়ানোর ফলে পাট চাষিরা তাঁদের উৎপাদিত ফসলের জন্য আরও ভালো দাম পাবেন বলে আশা করা হচ্ছে (Raw Jute MSP 2026-27)।

সরকারি তথ্য অনুযায়ী, ২০১৪ সালে কাঁচা পাটের MSP ছিল প্রতি কুইন্টাল ২,৪০০ টাকা। বর্তমানে তা বেড়ে ৫,৯২৫ টাকায় পৌঁছেছে। অর্থাৎ গত এক দশকে এই সহায়ক মূল্য প্রায় ২.৫ গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ২০০৪-০৫ থেকে ২০১৩-১৪ সময়কালে পাট চাষীদের মোট ৪৪১ কোটি টাকা MSP দেওয়া হয়েছিল, যেখানে ২০১৪-১৫ থেকে ২০২৫-২৬ সময়ে সেই পরিমাণ বেড়ে হয়েছে ১,৩৪২ কোটি টাকা—যা প্রায় তিনগুণ বেশি (Raw Jute MSP 2026-27)।

বাজারে দাম কমলে সরাসরি পাট কিনবে সরকার (Raw Jute MSP 2026-27)

Raw Jute MSP 2026-27
Raw Jute MSP 2026-27

সরকার জানিয়েছে, মূল্য সহায়তা কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে। বাজারে পাটের দাম যদি MSP-র নিচে নেমে যায়, তাহলে এই সংস্থা সরাসরি কৃষকদের কাছ থেকে পাট কিনবে। এই প্রক্রিয়ায় কোনও আর্থিক ক্ষতি হলে তা কেন্দ্রীয় সরকার বহন করবে। এছাড়াও অন্যান্য গ্রেড এবং জাতের কাঁচা পাটের MSP TD-3 গ্রেডকে ভিত্তি করে নির্ধারণ করা হবে। এতে পাট শিল্পে মূল্যের ভারসাম্য বজায় থাকবে এবং কৃষকদের স্থিতিশীল আয়ের সুযোগ তৈরি হবে বলে মনে করছে কেন্দ্র। ন্যূনতম সহায়ক মূল্য বা MSP বৃদ্ধি কৃষকদের বাজার অনিশ্চয়তা থেকে রক্ষা করতে সাহায্য করবে। এটি পাট চাষকেও উৎসাহিত করবে এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবে বলেই আশা করা হচ্ছে (Raw Jute MSP 2026-27)।

আরও পড়ুন (Raw Jute MSP 2026-27)

পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোয় নতুন পালক, (New Rail Services) রবিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে একাধিক প্রকল্পের উদ্বোধন

Chinese Robot Row INC Allegation: AI সামিটে চিনা রোবট নিয়ে বিতর্ক, মোদি সরকারকে তোপ কংগ্রেসের

বিজেপি নেতাদের X- পোস্ট (Raw Jute MSP 2026-27)

 

 

 

Raw Jute MSP 2026-27
Raw Jute MSP 2026-27

কেন্দ্রের এই সিদ্ধান্তের পরই পর পর একাধিক উচ্চসারির বিজেপি নেতা তাঁদের X- হ্যান্ডলে পোস্ট করেছেন। বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malvya Reaction) লিখেছেন, “এই পদক্ষেপ আবারও প্রমাণ করল, সরকার কৃষকদের কল্যাণ এবং পশ্চিমবঙ্গের সমৃদ্ধির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।” অপরদিকে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh post) তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ” এই সিদ্ধান্ত পাটচাষি পরিবারগুলিকে শক্তি দেবে, গ্রামীণ জীবিকা মজবুত করবে, পাট শিল্পকে নতুন গতি দেবে এবং পরিবেশবান্ধব বস্ত্র ব্যবহারে ভারতকে আরও এগিয়ে নিয়ে যাবে, আত্মনির্ভর ভারতের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar’s Comment) কথায়, “কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত অনুমোদন করেছে, যা পশ্চিমবঙ্গের কৃষকদের অর্থনৈতিক পরিস্থিতিতে মৌলিক পরিবর্তন আনতে সক্ষম (Raw Jute MSP 2026-27)।”

 

 

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury