Real Madrid defeats Benfica in UCL
Bengal Liberty, কলকাতা ২৬ ফেব্রুয়ারী ২০২৬: আবারও জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। বেনফিকাকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা পাকা করল এমবাপেরা। ম্যাচের শুরুতেই দুই দলই খুব আক্রমণাত্মক ফুটবল খেলছিল। তারই মধ্যে বেনফিকার খেলোয়াড় সিলভার গোলে ১-০ লিড নেয় এগলরা (Real Madrid defeats Benfica in UCL)।

কিন্তু সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিটের মধ্যেই গোল শোধ করে মাদ্রিদ। চুয়ামেনির গোলে স্কোরলাইন ১-১ হয়ে যায়। আক্রমণ–প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। দুই দলেরই একটাই লক্ষ্য—পরের রাউন্ডে যাওয়া।
তার মধ্যেই বেনফিকার গ্যালারি থেকে ভেসে আসে প্রচুর বু এবং কটাক্ষ। কেন্দ্রবিন্দুতে কে, তা আলাদা করে বলার প্রয়োজন নেই—ভিনিসিয়ুস জুনিয়র। আগের ম্যাচে তাঁকে স্প্যানিশ ভাষায় ‘বানর’ বলে কটূক্তি করা হয়েছিল। সেই কারণেই সবার নজর ছিল তাঁর দিকে।
বড় খেলোয়াড়রা বড় ম্যাচেই জ্বলে ওঠেন। ম্যাচের ৮০ মিনিটে ভালভের্দের পাস থেকে ভিনিসিয়ুসের শট সোজা জালে জড়িয়ে যায় বল আর গোল। করে বেনফিকার সমর্থকদের কড়া ভাষায় জবাব দেন এই ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার।
শনিবারের ম্যাচে ওসাসুনার কাছে লজ্জার হারের পর রিয়াল সমর্থকরা ক্ষুব্ধ ছিলেন। তাই বেনফিকা ম্যাচ ছিল কার্যত মরণ-বাঁচন লড়াই। সেই লড়াইয়ে লেটার মার্কস নিয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করল রিয়াল মাদ্রিদ।

পরের প্রতিপক্ষ কি ম্যান সিটি? (Real Madrid defeats Benfica in UCL)
ম্যানচেস্টার সিটি নাকি ইউসিএলের জায়ান্ট-কিলার বোদো/গ্লিম্ট—কার মুখোমুখি হবে মাদ্রিদ?
একদিকে পেপ গুয়ার্দিওলার ম্যান সিটি, যারা লিগ টেবিলে অষ্টম স্থানে। তার ঠিক নিচেই নবম স্থানে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ইউসিএলের সবচেয়ে বড় চমক—নরওয়ের ক্লাব বোদো/গ্লিম্ট।
এই টুর্নামেন্টে একের পর এক চমক দেখিয়েছে তারা। প্রথমে ম্যান সিটিকে ৩-১ গোলে হারানো, তারপর স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে পরাস্ত করা, এবং সিরি আ-র শীর্ষে থাকা ইন্টার মিলানকে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে বিদায় নিশ্চিত করা—সবই করেছে এই রূপকথার দলটি।
Entertainment: স্টেজে বাদশাহর মজা আর শ্রেয়ার হাসি, ভাইরাল এই মিষ্টি মুহূর্ত!@bengalliberty @Its_Badshah @shreyaghoshal @indianidolacad #bengalliberty #badshah #shreyaghosal #indianidol #viral #viralvideo pic.twitter.com/sjpsbu0di8
— Bengal Liberty (@bengalliberty1) February 26, 2026
তারা কি এই ফর্ম ধরে রাখতে পারবে? সেটাই এখন বড় প্রশ্ন।

ইউসিএল রাউন্ড অফ ১৬-এর ড্র (Real Madrid defeats Benfica in UCL)
শুক্রবার ঠিক সকাল ১১টায় জানা যাবে রাউন্ড অফ ১৬-এ কোন দল কার বিরুদ্ধে খেলবে। সূচি অনুযায়ী এখনও কিছু ম্যাচ বাকি আছে। যেমন—
•পিএসজি বনাম বার্সেলোনা বা চেলসি
•গালাতাসারায় বনাম লিভারপুল বা টটেনহ্যাম
•রিয়ালের প্রতিপক্ষ কে স্পোর্টিং, ম্যান সিটি নাকি বোদো/গ্লিম্ট?
সব প্রশ্নের উত্তর মিলবে ড্র-এর দিন। ফুটবল বিশ্ব এখন মুখিয়ে আছে—চ্যাম্পিয়ন্স লিগে আর কী কী চমক অপেক্ষা করছে!
