Vijay - Rashmika wedding
Vijay - Rashmika wedding

প্রেমের জার্নি অবশেষে পূর্ণ হলো! সাতপাকে বাঁধা পড়লেন VIROSH জুটি ( Vijay – Rashmika wedding )

Bengal Liberty, কলকাতা:

শেষ পর্যন্ত অফিসিয়ালি একে অপরের হয়ে গেলেন তেলেগু ইন্ডাস্ট্রির হটেস্ট কাপল Vijay Deverakonda ও Rashmika Mandanna। দীর্ঘদিন ধরে চলা প্রেমের জার্নি অবশেষে পূর্ণ হলো সাতপাকে বাঁধা পড়ে(Vijay – Rashmika wedding)। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টায় উদয়পুরের আইটিসি মিমেন্টোসে (ITC Mementos Udaipur) তেলেগু ও কোদাভা আচার মেনে সম্পন্ন হয় এই রোমান্টিক ও স্টাইলিশ বিয়ে, যা মুহূর্তে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, “নিজের বেস্ট ফ্রেন্ড এখন আমার বউ রাশমিকা।” অন্যদিকে রাশমিকা নতুন স্ট্যাটাস আপডেট করে জানান, “Mr. Deverakonda, my husband” — সঙ্গে লাভ ইমোজি দিয়ে সব জল্পনার অবসান ঘটালেন এই নতুন ওয়েডিং কাপল।
বৃহস্পতিবার সন্ধ্যা ঠিক ৫টায় ধর্মীয় আচার মেনে একদম তেলেগু স্টাইলে বিয়ে সারেন এই জুটি। কোদাভা আচারেও বিয়ে সম্পন্ন হয়।

Vijay - Rashmika wedding
Vijay – Rashmika wedding

বিয়েতে সোজাসাপ্টা পোশাক Vijay – Rashmika wedding

বিয়েতে নরমাল ট্র্যাডিশনাল সাজেই দেখা যায় বিজয় ও রাশমিকাকে। বিজয়ের পরনে ছিল সাদা ধুতি ও কিছু ট্র্যাডিশনাল গয়না। আর রাশমিকা লাল কোদাভা শাড়ির সঙ্গে প্রচুর গয়না পরে বিয়ে সারেন।
ফ্যানদের মতে, খুব সুন্দর লাগছিল এই জুটিকে। উদয়পুরের ITC Mementos Udaipur-এ সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। ফ্যানদের সঙ্গে বিয়ের সব মুহূর্ত ভাগ করে নেন তারা।
দুই রকম আচারে বিয়ে হয়— প্রথমে তেলেগু আচার, তারপর সন্ধ্যায় কোদাভা আচার।

Vijay - Rashmika wedding
Vijay – Rashmika wedding

কবে থেকে শুরু প্রেম Vijay – Rashmika wedding

রাশমিকা ও বিজয়ের আলাপ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি Geetha Govindam-এর সেটে। ছবিটি মুক্তির পর বিপুল ব্যবসা করে এবং অনস্ক্রিন জুটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলে। ধীরে ধীরে সেই অনস্ক্রিন জুটি অফস্ক্রিন জুটিতে পরিণত হয়।

Vijay - Rashmika wedding
Vijay – Rashmika wedding

এরপর ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি Dear Comrade-এ আবারও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন তারা।
এরই মধ্যে রাশমিকা সাফল্যের শিখরে পৌঁছে যান পরপর হিট ও সুপারহিট সিনেমা দিয়ে— যেমন Pushpa: The Rise, Pushpa 2: The Rule। হিন্দি ছবিতেও দেখা যায় তাকে— Goodbye এবং ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সের ছবি THAMA তে দেখা যাই

বিজয়কে Arjun Reddy ছবিতে দর্শকদের মন জয় করতে দেখা যায়। পরে করণ জোহর প্রযোজিত Liger ছবিতেও অভিনয় করেন তিনি।
সম্প্রতি তার কিছু সিনেমা ভালো ফল না করলেও সম্পর্কে কোনো সমস্যা হয়নি— বরং আরও ঘনিষ্ঠ হয়েছে সম্পর্ক। অবশেষে সাতপাকে বাঁধা পড়ে সকলকে তাক লাগিয়ে দিলেন VIROSH জুটি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury