SriLanka's exit from T20 World Cup
Bengal Liberty, কলকাতা ২৬ ফেব্রুয়ারী ২০২৬ : বিশ্বকাপ জেতার স্বপ্ন এবারের মতো শেষ। টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল বিশ্বকাপের অন্যতম আয়োজক দল শ্রীলঙ্কা (SriLanka’s exit from T20 World Cup)। নিউজিল্যান্ডের কাছে লজ্জার হার দিয়েই শেষ হলো বিশ্বকাপ অভিযান। ফ্যান্স, কোচিং সদস্যরা ও খেলোয়াড়রা ভীষণ হতাশ ও মর্মাহত। এই হার মেনে নেওয়া যায় না, খুব কষ্টে এই পরাজয় স্বীকার করতে হচ্ছে লংকা বাহিনীকে।

এই দিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক দাসুন শানাকা। কিউইদের ওপেনিং জুটি টিম সেইফার্ট ও ফিন অ্যালেন ৩০ রান যোগ করেন। তারপরেই পরপর একের পর এক ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফেরত যান। এক সময় ব্ল্যাক ক্যাপসদের স্কোর দাঁড়ায় ৮৪ রানে ৬ উইকেট।
তারপর ক্রিজে আসেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তাঁর ৪৭ রানের ম্যাচ-জয়ী ইনিংস পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষমেশ স্কোর গিয়ে দাঁড়ায় ১৬৮/৭।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটিং ইউনিট পুরোপুরি ব্যর্থ হয়। একমাত্র কামিন্দু মেন্ডিস ৩১ রান করেন। এ ছাড়া কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। শেষ পর্যন্ত ১০৭/৮ উইকেটে থামে লংকা বাহিনীর ইনিংস।
কিউইদের মধ্যে সেরা বোলার রাচিন রাভিন্দ্রা, ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪টি মূল্যবান উইকেট তুলে নেন এই বাঁহাতি বোলার।
এই পারফরম্যান্সে কার্যত হতাশ লঙ্কান ফ্যানরা। গ্রুপ স্টেজে যে দল অস্ট্রেলিয়াকে হেলায় হারিয়েছিল, তাদের সুপার এইটে কী হলো— সেটাই এখন বড় প্রশ্ন।
চোট সমস্যায় জর্জরিত (SriLanka’s exit from T20 World Cup)
অধিনায়ক দাসুন শানাকার দাবি অনুযায়ী, বিশ্বকাপ শুরুর আগে থেকেই সমস্যায় জর্জরিত ছিল দল। প্রথমে অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার চোট, তারপরে দলের প্রধান পেসার মাথিশা পাথিরানার ছিটকে যাওয়া— এত চোট সমস্যার জন্যই দলের বেহাল অবস্থা এবং প্রতিযোগিতা থেকে এইভাবে ছিটকে যাওয়া। এই পরিস্থিতি মেনে নিতে সমস্যা হচ্ছে অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের।

ক্যাপ্টেনের আহ্বান (SriLanka’s exit from T20 World Cup)
দলের এমন পারফরম্যান্সের পর দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক দাসুন শানাকা। তিনি জানান, “সরকারের কাছে আবেদন জানাচ্ছি, দেশের ক্রিকেটকে রক্ষা করুন।”
ম্যাচে পরাজয়ের পর সমালোচকদেরও একহাত নেন তিনি। বলেন, “দলের মধ্যে নেতিবাচক পরিবেশের কারণেই টিমের হার হয়েছে।” তিনি আরও জানান, দেশের ক্রিকেটকে বাঁচাতেই হবে, নইলে সমস্যা আরও বাড়বে।
Entertainment: স্টেজে বাদশাহর মজা আর শ্রেয়ার হাসি, ভাইরাল এই মিষ্টি মুহূর্ত!@bengalliberty @Its_Badshah @shreyaghoshal @indianidolacad #bengalliberty #badshah #shreyaghosal #indianidol #viral #viralvideo pic.twitter.com/sjpsbu0di8
— Bengal Liberty (@bengalliberty1) February 26, 2026
সেমি ফাইনালের সমীকরণ (SriLanka’s exit from T20 World Cup)
গ্রুপ-২ থেকে ইংল্যান্ড সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। এবার কি তাদের পথেই হাঁটবে নিউজিল্যান্ড? পাকিস্তানের কাছে সেমির দরজা প্রায় বন্ধ বললেই চলে। পাকিস্তানের নেট রান রেট -০.৪৬১ এবং নিউজিল্যান্ডের +৩.০৫০। সেমিফাইনালে খেলতে হলে পাকিস্তানকে বড় ব্যবধানে নিউজিল্যান্ডকে হারাতে হবে। আর নিউজিল্যান্ডের কাজ সহজ— পাকিস্তানকে হারালেই সেমির রাস্তা পুরোপুরি পাকা।
এখন দেখার, ইংল্যান্ডের পর আর কোন দল সেমিফাইনালের দরজায় প্রবেশ করে।
