Abhishek Sharma's blistering knock
Bengal Liberty, কলকাতা ২৭ ফেব্রুয়ারী ২০২৬: ‘অভিষেক ইজ ব্যাক!’ চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে অসাধারণ খেলতে দেখা গেল অভিষেককে। সব বলেই ছয়-চারের বৃষ্টি। এই দিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। বেশ, ঐটুকুই সান্ত্বনার কারণ—তারপর আর কিছুই করতে পারেননি জিম্বাবুয়ের বোলাররা। বাকি কাজটুকু অভিষেকের ব্যাটই করে দিয়েছে (Abhishek Sharma’s blistering knock)।

মাত্র ৩০ বলে মারাত্মক ৫৫ রানের ঝোড়ো ইনিংস—চারটি বাউন্ডারি ও চারটি ওভারবাউন্ডারি, স্ট্রাইক রেট ১৮৩.৩৩। এই ইনিংসের উপর ভর করেই ভারত ২৫৬ রানের বিশাল স্কোর দাঁড় করায়। টপ অর্ডার, মিডল অর্ডার এবং শেষে হার্দিক ও তিলকের যুগলবন্দিতে ভারত ৭২ রানে জয়লাভ করে।
নিজের পুরোনো ফর্মে ফেরার পুরো কৃতিত্ব দলকেই দিয়েছেন অভিষেক। তিনি জানান, “আমার ছন্দে ফেরার পুরো কৃতিত্ব আমি আমার দলকে দিতে চাই। রান করলে তো সবারই ভালো লাগে। ক্রিজে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করছিলাম। অবশেষে যা হয়েছে, তাতে আমি খুব খুশি।”

অভিষেকের ফর্মে ফেরা স্বস্তির কারণ (Abhishek Sharma’s blistering knock)
চলতি টি২০ বিশ্বকাপে একদমই ফর্মে ছিলেন না অভিষেক। তার কারণ শুধু খারাপ খেলা নয়, অন্য কারণও ছিল। বিশ্বকাপ শুরুর আগেই পেটের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এই বাঁহাতি ব্যাটারকে। ফিরে এলেও পুরোনো ছন্দে দেখা যায়নি তাকে। চার ম্যাচে অভিষেকের রান ছিল—০, ০, ০, ১৫।
সমর্থকরা খুবই চিন্তায় ছিলেন তার ব্যাটিং নিয়ে। কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচে সমালোচকদের কড়া ভাষায় জবাব দিলেন এই ভারতীয় ব্যাটার।

রবিবারের মাস্ট-উইন ম্যাচ (Abhishek Sharma’s blistering knock)
দর্শকমহলের দাবি, রবিবারের মাস্ট-উইন ম্যাচেও ঝলে উঠবে অভিষেকের ব্যাট। একবার ফর্মে এলে আর কোনো কথা থাকে না। রবিবারের জমজমাট ম্যাচ ঘিরে ফ্যানদের চরম উন্মাদনা—তার মধ্যে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিলেন অভিষেক শর্মারা।
এখন দেখার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কতটা কথা বলে অভিষেকের ব্যাট। বাকি ব্যাটাররাও কী করেন, নজর থাকবে সেদিকেই।

