Bangladesh Earthquake 5.5 Magnitude
Bengal Liberty Desk, ২৭ ফেব্রুয়ারি: শুক্রবার দুপুরে আচমকাই কেঁপে উঠল শহর। উত্তর থেকে দক্ষিণ, শহরের বিভিন্ন প্রান্তে কয়েক সেকেন্ড ধরে প্রায় ৪৫ সেকেন্ডের বেশি সময় ধরে কম্পন অনুভূত হয়। বহুতল আবাসন, অফিসপাড়া ও বাজার এলাকায় হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তড়িঘড়ি করে বাড়ি ও অফিস থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। শহরের কিছু পুরনো বাড়ি হেলে পড়ার খবর মিলেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অপরদিকে, কয়েকদিনের ব্যবধানে ফের কেঁপে উঠল বাংলাদেশও।
বাংলাদেশের খুলনায় ভূমিকম্পের কেন্দ্রস্থল (Bangladesh Earthquake 5.5 Magnitude)
এই ভূমিকম্পের উৎস ছিল বাংলাদেশের খুলনা। ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ অনুযায়ী রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫ এবং কেন্দ্রস্থল মাটি থেকে প্রায় ৯.৮ কিলোমিটার গভীরে। জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল খুলনায়। পশ্চিমবঙ্গের টাকি থেকে যার দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার সীমান্তের কাছাকাছি হওয়ায় পশ্চিমবঙ্গের বহু জেলায় এই কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়।
কেমন আছে বাংলাদেশ (Bangladesh Earthquake 5.5 Magnitude)?

নতুন সরকার গঠনের পর খুব বেশি দিন কাটেনি, তার মধ্যেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। আজ, শুক্রবার দুপুরে রিখটার স্কেলে ৫.৫ মাত্রার কম্পন অনুভূত হয়, যার প্রভাব পড়ে রাজধানী ঢাকা-সহ বিস্তীর্ণ অঞ্চলে। ভূমিকম্পের উৎসস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। যদিও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে টানা কয়েক দিনের ব্যবধানে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে বাংলাদেশে। নতুন সরকারের গঠনের পর থেকেই ক্রমাগত প্রাকৃতিক কম্পন বাংলাদেশে আতঙ্কের অপর নাম।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত (Bangladesh Earthquake 5.5 Magnitude)

এদিন দুপুর ১টা ২২ মিনিট নাগাদ কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কম্পন টের পান মানুষ। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি, বিভিন্ন এলাকায় বাড়ি ও আবাসন কেঁপে ওঠে। অনেক জায়গায় সিলিং ফ্যান দুলতে দেখা যায়, সরকারি দফতর ও অফিস থেকে কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজার ও জনবহুল এলাকায়।
আরও পড়ুন (Bangladesh Earthquake 5.5 Magnitude)-
Earthquake in Kolkata Today 1:22 PM: দুপুরে হঠাৎ কেঁপে উঠল শহর! ৫ মাত্রার ভূমিকম্পে আতঙ্কে কলকাতা
শেষ ১২ ঘণ্টায় একের পর এক কম্পন!North Bengal Earthquake সিকিমে ১২ বার ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, আতঙ্কে পর্যটকরা
একই দিনে সিকিমেও ভূমিকম্প (Bangladesh Earthquake 5.5 Magnitude)
অন্যদিকে, শুক্রবার বেলা ১২টা নাগাদ সিকিমেও হালকা কম্পন অনুভূত হয়। সেখানে ভূমিকম্পের মাত্রা ছিল ২.৪। তবে সেই কম্পন তুলনামূলকভাবে দুর্বল হওয়ায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হঠাৎ এই কম্পনের পর আবারও ভূমিকম্প নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ জায়গায় সরে যাওয়া এবং ভবনের নিরাপত্তা নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। পরিস্থিতির উপর প্রশাসন নজর রাখছে বলে জানা গিয়েছে।


