Arvind Kejriwal Holi Celebration (Kejriwal and Sisodia Get Relief)
Arvind Kejriwal Holi Celebration (Kejriwal and Sisodia Get Relief)

Kejriwal and Sisodia Get Relief: আবগারি মামলায় আদালতের রায়ে স্বস্তি অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়ার, BJP-কে হুঁশিয়ারি মহুয়ার

Bengal Liberty Desk, ২৭ ফেব্রুয়ারি: চোখ ভেজা কণ্ঠ, আদালতের রায় ঘোষণার পর আবেগ সামলাতে পারলেন না আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দীর্ঘ আইনি লড়াই, জেলবন্দি জীবন এবং লাগাতার রাজনৈতিক আক্রমণের পর আজ, শুক্রবার যেন এক অধ্যায়ের অবসান ঘটল অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার। আবগারি দুর্নীতিতে সিবিআইয়ের করা মামলায় পুরোপুরি রেহাই পেয়ে গেলেন উভয়েই। আদালত জানিয়ে দিল, দিল্লির বিতর্কিত আবগারি নীতির মামলায় অপরাধমূলক ষড়যন্ত্রের কোনও প্রমাণ হাজির করতে পারেনি তদন্তকারী সংস্থাগুলি। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলল আম আদমি পার্টি শিবির (Kejriwal and Sisodia Get Relief)।

আদালতের রায়ে বড় স্বস্তি, প্রমাণ দেখাতে ব্যর্থ তদন্তকারী সংস্থা (Kejriwal and Sisodia Get Relief)

Kejriwal and Sisodia Get Relief
Kejriwal and Sisodia Get Relief

দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, তথাকথিত আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক উদ্দেশ্য বা ষড়যন্ত্রের যথেষ্ট প্রমাণ আদালতে পেশ করতে পারেনি সিবিআই। একইসঙ্গে এই মামলায় তদন্ত চালানো ইডির (Enforcement Directorate) তরফেও দুর্নীতির নির্দিষ্ট প্রমাণ সামনে আনা যায়নি বলে উল্লেখ করা হয়। এই মামলায় কেজরিওয়ালের পাশাপাশি দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ মোট প্রায় ৪০ জনকে অভিযুক্ত করা হয়েছিল। এমনকি সরাসরি অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে আম আদমি পার্টিকে। যা ভারতীয় রাজনীতিতে বিরল নজির।

রায়ের পর আবেগঘন কেজরিওয়াল, বিজেপিকে কটাক্ষ মহুয়ার (Kejriwal and Sisodia Get Relief)

Kejriwal and Sisodia Get Relief
Kejriwal and Sisodia Get Relief

রায় ঘোষণার পর আবেগে ভেঙে পড়েন কেজরিওয়াল। ভেজা চোখে তিনি বলেন, “আমি কট্টর সৎ মানুষ। আজ আদালত জানিয়ে দিল—আমি অসৎ নই, মণীশ সিসোদিয়াও অসৎ নন।” তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে টানা খবরের চ্যানেলগুলিতে তাঁদের দুর্নীতিগ্রস্ত বলে দেখানো হয়েছে। কেজরিওয়ালের কথায়, তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল এবং কয়েক মাস বন্দি থাকতে হয়েছিল। কথা বলতে বলতেই চোখের জলে রুদ্ধ হয় কেজরিওয়ালের কন্ঠ (Kejriwal and Sisodia Get Relief)।

আরও পড়ুন (Kejriwal and Sisodia Get Relief)-

CBI and ED probe RG Kar: দুর্নীতির চার্জশিট জমা তবুও বিচার আটকে, দায় এড়াতে ব্যস্ত প্রশাসন?

ইডির চার্জশিটের পর CBI-এর বিশেষ আদালতে আত্মসমর্পণ করেও খালি হাতে ফিরতে হল আখতার আলিকে (Akhtar Ali appears in CBI Court)!

 

Kejriwal and Sisodia Get Relief
Kejriwal and Sisodia Get Relief

এই রায়ের পর রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “সত্যমেব জয়তে! বিজেপি, এখনও সময় আছে—শিক্ষা নাও। তোমাদের সব নোংরা চাল, তোমাদের ইডি, তোমাদের সিবিআই-এই সব পুতুল সত্যের সামনে টিকতে পারবে না।”

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury