Ajker Rashifal
Ajker Rashifal

Daily Horoscope 3 March: দোলের রঙে রঙিন ভাগ্যচক্র! শুভযোগ একাধিক রাশিতে

Bengal Liberty Desk, ৩ মার্চ, কলকাতা: আজ, দোল উৎসব। আজকের দিনটি অনেক রাশির জন্য অত্যন্ত শুভ হলেও গ্রহের ফেরে কিছু রাশির জাতকদের সাবধানে পা ফেলার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। রাশি অনুযায়ী নিচে দেখে নিন মেষ থেকে মীন—১২টি রাশির ফলাফল (Daily Horoscope 3 March)

মেষ রাশি (Aries):

রঙের উৎসবে মেতে ওঠার পাশাপাশি আজ আপনার আয় বৃদ্ধির যোগ রয়েছে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। তবে অতিরিক্ত উত্তেজনায় দুর্ঘটনার সম্ভাবনা আছে, সাবধানে গাড়ি চালান (Daily Horoscope 3 March)।

বৃষ রাশি (Taurus):

আজ কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক। দম্পতিদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্কে নতুন রঙ লাগবে (Daily Horoscope 3 March)।

মিথুন রাশি (Gemini):

আজ ধর্মীয় কাজে মন দিতে পারেন। পরিবারের বড়দের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। তবে পেটের সমস্যায় ভুগতে পারেন, তাই খাওয়াদাওয়ায় রাশ টানুন।

কর্কট রাশি (Cancer):

আজ আপনার মেজাজ কিছুটা খিটখিটে থাকতে পারে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ।

সিংহ রাশি (Leo):

আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। আটকে থাকা সরকারি কাজ আজ শেষ হতে পারে। কোনও শুভ সংবাদ পাওয়ার যোগ রয়েছে। লটারিতে প্রাপ্তি যোগ থাকতে পারে।

কন্যা রাশি (Virgo):

আজ খরচের বহর বাড়তে পারে, তাই পকেটে নজর দিন। প্রতিবেশীদের সাথে বিবাদে জড়াবেন না। শান্ত থাকলে আজকের দিনটি ভালোই কাটবে।

তুলা রাশি (Libra):

আজ সৃজনশীল কাজে সাফল্য আসবে। নতুন কোনও ব্যবসার প্রস্তাব পেতে পারেন। সন্তানদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা কমবে।

বৃশ্চিক রাশি (Scorpio):

শরীরের দিকে নজর দিন। হাড়ের ব্যথায় কষ্ট পেতে পারেন। তবে কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন। আজ নীল রঙের পোশাক আপনার জন্য শুভ।

ধনু রাশি (Sagittarius):

দূর ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। আজ আপনার আর্থিক উন্নতির যোগ রয়েছে। জীবনসঙ্গীর কাছ থেকে কোনো উপহার পেতে পারেন।

মকর রাশি (Capricorn):

দীর্ঘদিনের জমি বা বাড়ি কেনার পরিকল্পনা আজ সার্থক হতে পারে। আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। তবে রক্তচাপের রোগীরা সাবধান।

কুম্ভ রাশি (Aquarius):

শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের আশা করতে পারেন। আজ কারোর থেকে টাকা ধার নেবেন না।

আরও পড়ুন (Daily Horoscope 3 March)-

Chandra Grahan in Holi: রঙের আনন্দে গ্রহণের ছায়া! আদেও কী আজ খেলতে পারবেন দোল? দেখে নিন এক নজরে

Daily Horoscope 2 March: সোমেই সুখবরের ইঙ্গিত! মেষ থেকে মীন—কার জন্য সাফল্য, কার জন্য সতর্কবার্তা?

মীন রাশি (Pisces):

আজ কোনও প্রিয়জনের সঙ্গে বিবাদ হতে পারে। ধৈর্য ধরুন। তবে বিকেলের দিকে কোনও ভালো খবর আপনাকে আনন্দ দেবে। জলপথে ভ্রমণে সতর্কতা প্রয়োজন।

বিঃদ্রঃ- এই রাশিফল জ্যোতিষশাস্ত্রভিত্তিক সাধারণ পূর্বাভাস। ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন (Daily Horoscope 3 March)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury