Suvendu Adhikari Dol Purnima
Bengal Liberty Desk, ৩ মার্চ, কলকাতা: আজ, দোল পূর্ণিমা। ফাল্গুনী পূর্ণিমার শুভ তিথিতে বাঙালির জীবনে বসন্তের

রঙিন বার্তা নিয়ে আসে দোল পূর্ণিমা বা দোলযাত্রা। ভক্তি, প্রেম ও আনন্দের এই উৎসবে দোলনায় বসিয়ে পুজো করা হয় রাধা ও কৃষ্ণের বিগ্রহকে। দোল পূর্ণিমার পবিত্র আবহে রঙ, ভক্তি আর কীর্তনের সুরে মুখর হয়ে উঠল ভবানীপুরও। ধর্মীয় আবেগ, ঐতিহ্য এবং ভক্তদের উচ্ছ্বাসে ভরপুর এক শোভাযাত্রায় অংশ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডলে শুভেচ্ছা বার্তার পাশাপাশি শোভাযাত্রার সুন্দর মুহূর্তের কথা তুলে ধরলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari Dol Purnima)।
দোলের আবিরে ভক্তি ও উৎসবের মেলবন্ধন (Suvendu Adhikari Dol Purnima)
শুভ দোল পূর্ণিমার পবিত্র তিথিতে ভবানীপুরের সনাতনী জনগণ ও পূজ্য সাধুসন্তদের সঙ্গে নিয়ে পবিত্র দোল উৎসবের আনন্দময় ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করলাম।
ভবানীপুরের হাজরার পবিত্র রাধামাধব জীউ মন্দির থেকে শঙ্খধ্বনি ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শুরু হয় এই মঙ্গলময় শোভাযাত্রা এবং… pic.twitter.com/nM38BD0wpx
— Suvendu Adhikari (@SuvenduWB) March 3, 2026

আজ, মঙ্গলবার দোল পূর্ণিমার শুভ তিথিতে ভবানীপুরের সনাতনী সমাজ ও পূজ্য সাধুসন্তদের সঙ্গে নিয়ে ধর্মীয় শোভাযাত্রায় সামিল হন শুভেন্দু অধিকারী। শঙ্খধ্বনি, কীর্তন এবং হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শুরু হয় এই শোভাযাত্রা (Suvendu Adhikari Dol Purnima)।
ভক্তদের হাতে আবির, কীর্তনের তালে তালে এগিয়ে চলে শোভাযাত্রা। ভক্তি আর আনন্দের আবহে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা। পথজুড়ে শোনা যায় হরিবোল ধ্বনি, শঙ্খধ্বনি এবং গৌর-নিতাইয়ের জয়ধ্বনি। ধর্মীয় আবেগে ভরপুর এই যাত্রা শেষ হয় ভবানীপুরের আরেক ঐতিহ্যবাহী ধর্মস্থল প্রাঙ্গণে।
আরও পড়ুন (Suvendu Adhikari Dol Purnima)-
Amit Shah on DA: ডিএ ও বেতন ইস্যুতে রাজ্য সরকারকে সরাসরি চ্যালেঞ্জ! ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি দিলেন শাহ, ভিডিও পোস্ট শুভেন্দুর
Suvendu Threat Against Shahjahan: শাহজাহানকে জেলে পচানোর হুঙ্কার শুভেন্দুর
ভক্তদের ঢল, উৎসবমুখর পরিবেশ (Suvendu Adhikari Dol Purnima)

স্থানীয় বাসিন্দা ও ভক্তদের উপস্থিতিতে শোভাযাত্রা যেন এক বৃহৎ ধর্মীয় মিলন মেলায় পরিণত হয়। কীর্তনের সুর, শঙ্খধ্বনি এবং আবিরের রঙে রাঙা হয়ে ওঠে সমগ্র ভবানীপুর। নিজের পোস্টে শুভেন্দু অধিকারী সকলের উদ্দেশ্যে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, এই পবিত্র দিনে সবার জীবন রঙিন ও মঙ্গলময় হোক। শ্রীশ্রী রাধামাধব ও লক্ষ্মীনারায়ণের চরণে প্রণাম জানিয়ে তিনি সকলের কল্যাণ কামনা করেন। দোল পূর্ণিমার এই ধর্মীয় শোভাযাত্রা শুধু উৎসবের আনন্দই নয়, বরং ভক্তি, ঐতিহ্য এবং সামাজিক মিলনের এক অনন্য বার্তাও বহন করল। জয়ধ্বনি আর রঙের আবহে দিনভর উৎসবের আমেজে মেতে ছিল ভবানীপুর (Suvendu Adhikari Dol Purnima)।
