Amit Shah on DA
Bengal Liberty, Kolkata:
নির্বাচনের আগে মাটি শক্ত করতে একের পর এক বিস্ফোরক প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। এবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও বকেয়া মহার্ঘ ভাতাকে (Amit Shah on DA) সামনে রেখে নতুন বার্তা দিল বিজেপি নেতৃত্ব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অমিত শাহের একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে সপ্তম বেতন কমিশন নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী বলেন, সম্মানীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছেন, আগামী মে মাসে যদি বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করে, তাহলে প্রথম ৪৫ দিনের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। বিজেপির তরফে জানানো হয়েছে, রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের আর্থিক দাবিকে অগ্রাধিকার দেওয়া হবে।

ডিএ ও বেতন কাঠামো নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ (Amit Shah on DA)
বিজেপির অভিযোগ, গত ১৫ বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার সঠিকভাবে বেতন কমিশন বাস্তবায়ন করেনি। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বহু সরকারি কর্মী তাঁদের প্রাপ্য বকেয়া ডিএ পাননি বলেও দাবি করা হয়েছে। বিরোধী শিবিরের বক্তব্য, দেশের অধিকাংশ রাজ্যে ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন চালু হয়েছে এবং অষ্টম পে কমিশন চালুর প্রস্তুতিও চলছে, অথচ পশ্চিমবঙ্গে এখনও ষষ্ঠ বেতন কমিশনের কাঠামোই বহাল রয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারিদের জন্য বড় ঘোষণা করলেন সম্মানীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয়।
উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, আগামী মে মাসে যখন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে, তখন প্রথম ৪৫ দিনের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা… pic.twitter.com/o9vbDFURxC
— Suvendu Adhikari (@SuvenduWB) March 2, 2026
বিজেপির অপর এক শক্তিশালী হাতিয়ার ডিএ (Amit Shah on DA)
নির্বাচনের আগে বাড়ছে রাজনৈতিক গুরুত্ব। স্বভাবতই আসন্ন নির্বাচনে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের আর্থিক দাবিকে অপর এক শক্তিশালী হাতিয়ার করে তুলতে চাইছে বিজেপি। তাই ২৬ এর নির্বাচনের কথা মাথায় রেখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “বিজেপি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মর্যাদা ও আর্থিক ন্যায়বিচারের পক্ষে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যের লক্ষ লক্ষ কর্মী ও পেনশনভোগীদের বৈধ অধিকার অগ্রাধিকারের ভিত্তিতে প্রদান করবো।”
আরও পড়ুন :
Mamata Banerjee Dharna: রাজপথে আবারও সেই চেনা মেজাজ, ছাব্বিশের ভোটের আগে মমতার ‘মাস্টারস্ট্রোক’?
